BN

সিলেট টেস্টের স্কোয়াড ঘোষণা দলে কোনো পরিবর্তন নেই

সিলেট টেস্টের স্কোয়াড ঘোষণা দলে কোনো পরিবর্তন নেই

মিরপুর টেস্টের শেষ সেশনের টানটান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও

মিরপুর টেস্টের শেষ সেশনের টানটান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের জন্য দল ঘোষণা করল বিসিবি। সিলেটে অনুষ্ঠিত হতে যাওয়া এই টেস্টের স্কোয়াডে অবশ্য বড় কোনো চমক নেই; প্রথম টেস্টের ১৫ সদস্যের দলকেই অপরিবর্তিত রাখা হয়েছে।

প্রথম টেস্টের দলে প্রথমবারের মতো ডাক পাওয়া অমিত হাসান তার জায়গা ধরে রেখেছেন। ঘরোয়া ক্রিকেটে সিলেটের হয়েই খেলা এই তরুণ ব্যাটসম্যানের জন্য নিজের চেনা মাঠে অভিষেক হওয়ার একটা সম্ভাবনা থাকছে। এছাড়া দীর্ঘ দেড় বছর পর সাদা পোশাকে ফেরা তাসকিন আহমেদও স্কোয়াডে আছেন। তবে মিরপুরে টানা বোলিং করার পর তাকে সিলেটে খেলানো হবে কি না, তা নিয়ে কিছুটা প্রশ্ন থাকছে। একই সংশয় থাকতে পারে তরুণ গতিদানব নাহিদ রানাকে নিয়েও।

আগামী শনিবার (১৬ মে) থেকে সিলেটে শুরু হবে সিরিজের শেষ টেস্ট। বুধবারই দুই দলের খেলোয়াড়দের সিলেটে পৌঁছানোর কথা রয়েছে।

বাংলাদেশ টেস্ট দল:

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, ইবাদত হোসেন চৌধুরি, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, নাহিদ রানা, তানজিদ হাসান ও অমিত হাসান।

সর্বশেষ সংবাদ

আসন্ন বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় অন্যতম নাম স্পেন। তবে দলটির

মিরপুর টেস্টের শেষ সেশনের টানটান উত্তেজনার মধ্যেই পাকিস্তানের বিপক্ষে

মিরপুর টেস্টের শেষ দিনে বল হাতে নাহিদ রানার আগুনের

ফুটবল

আসন্ন বিশ্বকাপে ফেভারিটদের তালিকায় অন্যতম নাম স্পেন। তবে দলটির কোচ

ক্রিকেট

মিরপুর টেস্টের শেষ দিনে বল হাতে নাহিদ রানার আগুনের গোলার

ফুটবল

বিশ্বকাপের আগে নির্ভরযোগ্য উইঙ্গার নিকো উইলিয়ামসের চোট নিয়ে স্পেন শিবিরে

ফুটবল

সুদীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ইতোমধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন