BN

ভিডিও দেখে আত্মবিশ্বাস ফিরিয়ে ফিফটি করলেন জয়

ভিডিও দেখে আত্মবিশ্বাস ফিরিয়ে ফিফটি করলেন জয়

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ইনিংসে চরম ব্যর্থতার পর শেষ ইনিংসে চেনা

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ইনিংসে চরম ব্যর্থতার পর শেষ ইনিংসে চেনা ছন্দে ফিরলেন মাহমুদুল হাসান জয়। সিলেটের মাটিতে খেলা সবশেষ টেস্টেই ১৭১ রানের এক অনবদ্য ইনিংস খেলেছিলেন তিনি। সেই সুখস্মৃতি থেকেই এবার প্রেরণা খুঁজে নিলেন এই তরুণ ওপেনার। একই সঙ্গে অতীতে যেসব ইনিংসে আগ্রাসী ব্যাটিং করেছিলেন, নিজের সেই ভিডিওগুলো দেখে নিজেকে মানসিকভাবে চাঙ্গা করেন। এরপরই সিদ্ধান্ত নেন, রক্ষণাত্মক না হয়ে ইতিবাচক ও আক্রমণাত্মক ক্রিকেট খেলবেন। আর সেই পরিকল্পনার ওপর ভর করেই সিরিজের শেষ ইনিংসে উপহার দিলেন স্ট্রোকসমৃদ্ধ এক ফিফটি।

পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম তিন ইনিংসে জয়ের রান ছিল যথাক্রমে ৮, ৫ ও শূন্য। তবে রান পাওয়ার চেয়েও বড় উদ্বেগের বিষয় ছিল তার ব্যাটিংয়ের ধরন। ক্রিজে তাকে প্রচণ্ড নড়বড়ে দেখাচ্ছিল এবং তার টেকনিক ও শট খেলার ধরন ছিল বেশ দৃষ্টিকটু।

অথচ সবশেষ আয়ারল্যান্ড সিরিজে এই সিলেটেই ১৪টি চার ও ৪টি ছক্কায় ১৭১ রান করার পর মিরপুরেও ফিফটি পেয়েছিলেন জয়। এটা ঠিক যে আইরিশদের চেয়ে পাকিস্তানের বোলিং আক্রমণ ঢের শক্তিশালী, তবে জয় তো এর আগেও এর চেয়েও কঠিন কন্ডিশনে বিশ্বমানের বোলিংয়ের বিপক্ষে রান করেছেন! নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ঐতিহাসিক টেস্ট জয়ের ম্যাচে ২৯২ মিনিট ক্রিজে লড়ে করেছিলেন ৭৮ রান, ডারবানে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৪৪২ মিনিট বুক চিতিয়ে লড়াই করে করেছিলেন ১৩৭ রান এবং এই সিলেটেই কিউইদের বিপক্ষে খেলেছিলেন ৮৬ রানের ইনিংস। অথচ এই সিরিজে তাকে দেখে মনে হচ্ছিল তিনি যেন ব্যাটিংটাই ভুলে গেছেন।

অবশেষে সিরিজের শেষ ইনিংসে এসে সেই খরা কাটালেন ২৫ বছর বয়সী এই ব্যাটসম্যান। যদিও খুব বড় ইনিংস খেলতে পারেননি, তবে দ্বিতীয় দিন বিকেলে দারুণ ইতিবাচক ব্যাটিংয়ে ১০টি চারের সাহায্যে মাত্র ৫৮ বলে তুলে নেন ফিফটি। শেষ পর্যন্ত অবশ্য ৫২ রানেই তাকে থামতে হয়।

তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার আগে এক টিভি সাক্ষাৎকারে জয় শোনালেন তার এই কামব্যাকের গল্প:

“গত কয়েকটি ইনিংসে আমি কিছুটা নড়বড়ে ছিলাম। তাই এবার নিজের স্বাভাবিক ও সহজাত খেলাটা খেলার চেষ্টা করেছি। এই মাঠে গত সিরিজের বড় স্কোরের স্মৃতি মনে করার পাশাপাশি অতীতে আমার কিছু আগ্রাসী ব্যাটিংয়ের ভিডিও দেখেছি। শেষ ইনিংসে ঠিক সেটাই মাঠে ফিরিয়ে আনার চেষ্টা ছিল।”

জয় আরও জানান যে, সিলেটের উইকেটও তাকে শট খেলতে আত্মবিশ্বাস জুগিয়েছে:

“গতকাল উইকেট ব্যাটিংয়ের জন্য বেশ ভালো ছিল। রোদ থাকায় বল খুব সুন্দরভাবে ব্যাটে আসছিল, আর এ কারণেই আমি শটগুলো খেলতে পেরেছি।”

৩ উইকেটে ১১০ রান নিয়ে এবং ১৫৬ রানে এগিয়ে থেকে আজ তৃতীয় দিনের খেলা শুরু করেছে বাংলাদেশ। আগের দিন পেসার নাহিদ রানা বলেছিলেন, রানের কোনো নির্দিষ্ট লক্ষ্য না রেখে পুরো দিন ব্যাট করতে চায় দল। জয়ের গলাতেও শোনা গেল একই সুর, “আমাদের সুনির্দিষ্ট কোনো স্কোর ছোঁয়ার পরিকল্পনা নেই। যেহেতু মাত্র তৃতীয় দিন চলছে এবং আমরা নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলছি, তাই যত লম্বা সময় ব্যাটিং করা যায়, ততই বড় স্কোর গড়া সম্ভব হবে।”

সর্বশেষ সংবাদ

আইপিএল ২০২৬-এ নিজেদের ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম

২০০৪ সালের পর এই প্রথম আবারও মাঠে ফিরছে শ্রীলঙ্কার

বদলি খেলোয়াড় নামানো নিয়ে মাঠের ভেতর ঘটে যাওয়া নাটক

ক্রিকেট

আইপিএল ২০২৬-এ নিজেদের ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম নিয়ে

ক্রিকেট

২০০৪ সালের পর এই প্রথম আবারও মাঠে ফিরছে শ্রীলঙ্কার ঘরোয়া

ফুটবল

বদলি খেলোয়াড় নামানো নিয়ে মাঠের ভেতর ঘটে যাওয়া নাটক আর

ক্রিকেট

চা বিরতি শেষ হতে তখনও মিনিট পাঁচেক বাকি। দুই দলের