BN

জাফনা ও গলের ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ

জাফনা ও গলের ম্যাচ দিয়ে মাঠে ফিরছে লঙ্কা প্রিমিয়ার লিগ

২০০৪ সালের পর এই প্রথম আবারও মাঠে ফিরছে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি

২০০৪ সালের পর এই প্রথম আবারও মাঠে ফিরছে শ্রীলঙ্কার ঘরোয়া টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট লঙ্কা প্রিমিয়ার লিগ (এলপিএল)। ২০২৬ সালের এই নতুন আসরকে সামনে রেখে আগামী ১ জুন অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট।

আগামী ১৭ জুলাই গত আসরের দুই ফাইনালিস্ট—বর্তমান চ্যাম্পিয়ন জাফনা ও রানার্স-আপ গলের মধ্যকার ম্যাচ দিয়ে অফিশিয়ালি পর্দা উঠবে ২০২৬ এলপিএলের। কলম্বোর এসএসসি স্টেডিয়ামের ফ্লাডলাইটের নিচে অনুষ্ঠিত হবে উদ্বোধনী এই ম্যাচটি, যেখানে চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথমবারের মতো আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ আয়োজন করা হয়েছিল। ম্যাচটি বাংলাদেশ সময় রাত ৮টায় (স্থানীয় সময় সন্ধ্যা ৭.৩০) শুরু হওয়ার কথা রয়েছে। তবে মাঠের লড়াইয়ের আগে জমকালো এক উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে স্বাগত জানানো হবে নতুন এই মরসুমকে।

চূড়ান্ত সূচি অনুযায়ী, টুর্নামেন্টটি ১৭ জুলাই থেকে শুরু হয়ে চলবে ৮ আগস্ট পর্যন্ত। এর আগে এসএলসি (শ্রীলঙ্কা ক্রিকেট) ১০ জুলাই থেকে খেলা শুরুর ঘোষণা দিলেও এখন তা কিছুটা পিছিয়ে চারটি আন্তর্জাতিক ভেন্যুতে আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ১৭-১৯ জুলাই কলম্বোর এসএসসিতে প্রথম পাঁচটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার পর টুর্নামেন্ট চলে যাবে ডাম্বুলায়। এরপর ক্যান্ডি হয়ে শেষ পর্বের খেলা ও ফাইনালের জন্য খেলা আবারও ফিরবে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে। ৯ আগস্টকে রাখা হয়েছে ফাইনালের রিজার্ভ ডে হিসেবে।

২০২৬ সালের এই আসরে জাফনা, কলম্বো, ক্যান্ডি, গল ও ডাম্বুলা—এই পাঁচ শহরের প্রতিনিধিত্বকারী পাঁচটি দল অংশ নেবে। দলগুলোর অফিশিয়াল নাম এবং মালিকানা কাঠামো এখনো ঘোষণা করা না হলেও, টুর্নামেন্ট শুরুর আগেই এসএলসি চূড়ান্ত ফ্র্যাঞ্চাইজি ও ব্র্যান্ডের বিস্তারিত প্রকাশ করবে বলে আশা করা হচ্ছে।

এলপিএলের চূড়ান্ত সময়সূচি

  • ১৭-১৯ জুলাই: উদ্বোধনী ম্যাচ ও কলম্বো পর্ব (এসএসসি গ্রাউন্ডস, কলম্বো)
  • ২১-২৬ জুলাই: ডাম্বুলা পর্ব (আরডিআইসিএস)
  • ২৮ জুলাই – ২ আগস্ট: ক্যান্ডি পর্ব (পিআইসিএস, পাল্লেকেলে)
  • ৫ ও ৭ আগস্ট: কোয়ালিফায়ার ও এলিমিনেটর (আরপিআইসিএস, কলম্বো)
  • ৮ আগস্ট: গ্র্যান্ড ফাইনাল (আরপিআইসিএস, কলম্বো)
  • ৯ আগস্ট: রিজার্ভ ডে

এদিকে ক্রিকেটারদের নিবন্ধনের উইন্ডো গত ৮ মে থেকে উন্মুক্ত করা হয়েছে, যা চলবে আগামী ২০ মে পর্যন্ত। ডিরেক্ট সাইনিং বা সরাসরি চুক্তির জন্য ২২ মে পর্যন্ত সময় থাকলেও, সাধারণ ক্যাটাগরির ক্রিকেটারদের নিবন্ধনের শেষ সময় ২০ মে।

গত দুই আসরে প্লেয়ার্স অকশন বা নিলামের আয়োজন করা হলেও, এবার ১ জুন অনুষ্ঠিত হবে প্লেয়ার্স ড্রাফট। এই পরিবর্তনের ফলে ফ্র্যাঞ্চাইজিগুলো গত আসরের কোনো খেলোয়াড়কে ধরে রাখতে (রিটেইন) পারবে না। ফলে দলগুলোর স্কোয়াড গঠনে বড় ধরনের রদবদল দেখা যাবে। প্রতিটি স্কোয়াডে সর্বনিম্ন ১৮ জন খেলোয়াড় থাকতে হবে এবং সর্বোচ্চ ২০ জন খেলোয়াড় নেওয়া যাবে।

স্থানীয় ক্রিকেটারদের অংশগ্রহণ বাড়াতে লঙ্কান বোর্ড নিয়ম করেছে যে, প্রতিটি স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ ক্যাটাগরির অন্তত দুজন উদীয়মান (এমার্জিং) স্থানীয় ক্রিকেটার থাকতে হবে, যাদের মধ্যে অন্তত একজনকে একাদশে রাখা বাধ্যতামূলক। এছাড়া একাদশে সর্বোচ্চ চারজন বিদেশি খেলোয়াড় খেলানো যাবে।

খেলোয়াড় নিবন্ধনের নির্দেশিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অবশ্য কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছিল। প্রাথমিক ড্রাফটে বলা হয়েছিল, সর্বোচ্চ দুটি ক্যাটাগরি অর্থাৎ ‘আইকন’ এবং ‘স্টার’ ক্যাটাগরির ক্রিকেটারদের নিবন্ধনের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমে কমপক্ষে আড়াই লাখ (২৫০,০০০) ফলোয়ার থাকতে হবে। তবে তীব্র সমালোচনার মুখে এসএলসি পরবর্তীতে এই বাধ্যবাধকতাটি সরিয়ে নেয়।

এছাড়া ক্রিকেটারদের মিডিয়া ও ভক্তদের সাথে সম্পৃক্ততার ওপর জোর দিয়েছে এলপিএল কর্তৃপক্ষ। কোনো ক্রিকেটার মিডিয়া সেশন বা ফ্যান এনগেজমেন্টে অংশ নিতে ব্যর্থ হলে ম্যাচ ফির ৫% থেকে শুরু করে ৫০% পর্যন্ত জরিমানা করার কঠোর নিয়ম রাখা হয়েছে।

সর্বশেষ সংবাদ

আইপিএল ২০২৬-এ নিজেদের ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম

২০০৪ সালের পর এই প্রথম আবারও মাঠে ফিরছে শ্রীলঙ্কার

বদলি খেলোয়াড় নামানো নিয়ে মাঠের ভেতর ঘটে যাওয়া নাটক

ক্রিকেট

আইপিএল ২০২৬-এ নিজেদের ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম নিয়ে

ফুটবল

বদলি খেলোয়াড় নামানো নিয়ে মাঠের ভেতর ঘটে যাওয়া নাটক আর

ক্রিকেট

চা বিরতি শেষ হতে তখনও মিনিট পাঁচেক বাকি। দুই দলের

ক্রিকেট

অসাধারণ এক কীর্তির সম্ভাবনা জাগিয়েও শেষ পর্যন্ত পারলেন না লিটন