BN

এজেন্টের বাধায় ভেস্তে গেল কোলম্যানের চুক্তি, বললেন তাবিথ

এজেন্টের বাধায় ভেস্তে গেল কোলম্যানের চুক্তি, বললেন তাবিথ

জাতীয় দলের কোচ নিয়োগের প্রতিশ্রুত সময় ১৫ মে পেরিয়ে যাওয়ার পর থেকে

জাতীয় দলের কোচ নিয়োগের প্রতিশ্রুত সময় ১৫ মে পেরিয়ে যাওয়ার পর থেকে গণমাধ্যমের খবর, সামাজিক যোগাযোগমাধ্যমে সমর্থকদের সমালোচনা, ঠাট্টা আর কটু কথা নিয়ে বেশ উষ্মা প্রকাশ করলেন তাবিথ আউয়াল। ওই নির্ধারিত সময়ের মধ্যে কোচ নিয়োগ দিতে না পারার কারণ ব্যাখ্যা করে বাফুফে সভাপতি এবার দিলেন নতুন এক প্রতিশ্রুতি। তিনি জানালেন, আগামী রোববারের মধ্যেই চূড়ান্ত হয়ে যাবে সান মারিনো ম্যাচে বাংলাদেশের ডাগআউটে কে দাঁড়াচ্ছেন।

তিন শর কাছাকাছি কোচের আবেদন জমা পড়ার পর কয়েক ধাপের বাছাই শেষে ১১ জনের একটি শর্টলিস্ট করেছিল বাফুফে। এদের মধ্যে ওয়েলসের সাবেক কোচ ক্রিস কোলম্যানের বাংলাদেশের দায়িত্ব নেওয়ার জোরালো গুঞ্জন নিয়ে খবর আসে, যা শেষ পর্যন্ত আলোর মুখ দেখেনি।

এরপরই বিশেষ করে সামাজিক যোগাযোগমাধ্যমে বাফুফে কর্তাদের নিয়ে হাসি, ঠাট্টা ও বিদ্রুপ শুরু হয়। বাংলাদেশ নারী দলের প্রস্তুতি দেখে থাইল্যান্ড থেকে সোমবার দেশে ফেরার পর বাফুফে সভাপতি এসব নিয়ে নিজের হতাশা প্রকাশ করেন। এমনকি তিনি ব্যক্তিগত আক্রমণের শিকার হয়েছেন বলেও দাবি করেন। পরে সরাসরি নাম উল্লেখ না করলেও, ‘কোলম্যানকে না পাওয়ার’ আসল কারণ জানান তাবিথ।

বাফুফে সভাপতি বলেন:

“আমরা কিন্তু একদম সঠিক প্রক্রিয়ায় এবং সঠিক সময়ে আমাদের কাজটা শেষ করেছিলাম। ১৫ মে আমরা সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম যে কোন কোচকে আমরা নিয়োগ দিতে যাচ্ছি। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওই সিদ্ধান্ত বাস্তবায়ন করার জন্য যে আর্থিক বাজেট প্রয়োজন, তা তখন আমাদের ছিল না। এরপর আমরা মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের সাথে বৈঠক করি এবং ক্রীড়া মন্ত্রণালয়ের কাছে লিখিতভাবে একটু সহযোগিতা চাই। আমি গর্ব নিয়ে বলতে পারি, ক্রীড়া প্রতিমন্ত্রী তাৎক্ষণিকভাবে পজিটিভ সিদ্ধান্ত নিয়েছিলেন। তিনি বাফুফের জন্য একটা মাসিক অতিরিক্ত ফান্ডের ব্যবস্থা করে দিয়েছিলেন, যা কোচের বেতনের খাতে ব্যবহার করা হবে।”

এরপর এজেন্টের কারণে চুক্তি ভেস্তে যাওয়ার বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, “আমি ইচ্ছাকৃতভাবে কোচের নাম নিচ্ছি না। আমরা যখন চূড়ান্তভাবে সবকিছু করতে গেছি, তখন একটা জায়গায় আমাদের মতপার্থক্য তৈরি হয়। মাঝখানে থাকা একজন এজেন্ট হঠাৎ বাফুফের কাছে বড় অঙ্কের এজেন্ট ফি দাবি করে বসল। এখানে আর্থিক অঙ্কটা মুখ্য বিষয় না, বিষয়টা হলো নীতি ও নিয়মের। এজেন্ট ফি, উকিলের ফি বা রিপ্রেজেন্টেটিভের কোনো বাড়তি খরচ বাফুফে কখনো দেয়নি। একারণে আমাদের বাজেট এবং সমঝোতা চূড়ান্ত হলেও সেই এজেন্ট আমাদের জানায় যে, তারা এই প্রক্রিয়াতে চুক্তিতে যাচ্ছে না। আর ঠিক এই জায়গাতেই আমাদের ওই যাত্রাটা শেষ হয়ে যায়।”

কোলম্যানকে পাওয়া না গেলে বিকল্প কোচের ভাবনার কথা আগের দিন জাতীয় অ্যাথলেটিক্সের উদ্বোধনে এসে বলেছিলেন আমিনুল। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কথার সুর ধরেই তাবিথ জানান, নতুন করে অন্য কোচের সাথে আলোচনা বেশ এগিয়েছে।

তাবিথ আউয়াল বলেন, “এখন আমাদের প্রক্রিয়া চলছে আরেকজন কোচের সাথে। সেই কোচের সাথে আজ বা কালকের মধ্যে একটা চুক্তি স্বাক্ষর হয়ে যাবে বলে আমি আশাবাদী। সমঝোতা চুক্তি সম্পন্ন হলেই তাৎক্ষণিকভাবে আপনাদেরকে আমরা সব জানিয়ে দেব।”

তিনি আরও যোগ করেন, “স্রেফ তিন-চার দিন আগের তিক্ত অভিজ্ঞতার কারণে সমঝোতা চুক্তি পুরোপুরি না হওয়া পর্যন্ত কোনো কিছু চূড়ান্ত বলতে পারছি না। তাই কোনো কোচের নাম ঘোষণা করে এই মুহূর্তে তাঁকে শিরোনামে আনতে চাচ্ছি না। তবে আমরা যে অবস্থানে আছি, তাতে শতভাগ নিশ্চিত যে একটা স্থায়ী নতুন কোচের অধীনেই আমরা আগামী ২৪ তারিখে আমাদের ক্যাম্প শুরু করতে পারব।”

সর্বশেষ সংবাদ

টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানিতে আরও এক ধাপ এগিয়ে

জাতীয় দলের কোচ নিয়োগের প্রতিশ্রুত সময় ১৫ মে পেরিয়ে

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক

ফুটবল

টানা পঞ্চম বিশ্বকাপ খেলার হাতছানিতে আরও এক ধাপ এগিয়ে গেলেন

ক্রিকেট

পৃথিবীর মায়া ত্যাগ করে পরলোকে পাড়ি জমালেন ইংল্যান্ডের সাবেক অধিনায়ক

ক্রিকেট

১৩৭ রানের মহাকাব্যিক ইনিংস খেলার পর ক্লান্ত মুশফিকুর রহিম শেষ

ক্রিকেট

চলতি সিরিজে এখন পর্যন্ত ৪০০ রানের গণ্ডি স্পর্শ করতে পারেনি