কোনো অনিশ্চয়তার অবকাশ ছিল না, তার পরও আনুষ্ঠানিক ঘোষণার একটা অপেক্ষা তো থাকেই। অবশেষে সেই অপেক্ষার অবসান হলো। মহাতারকা ক্রিস্টিয়ানো রোনালদোকে অধিনায়ক করেই বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করলেন পর্তুগালের কোচ রবের্তো মার্তিনেস।
আগামী জুন-জুলাইয়ে অনুষ্ঠিত হতে যাওয়া উত্তর আমেরিকা বিশ্বকাপের জন্য মঙ্গলবার দল ঘোষণা করেছে পর্তুগাল। মার্তিনেসের এই স্কোয়াডটি মূলত ২৬ জনের। তবে গত বছর সবাইকে কাঁদিয়ে পরলোকে পাড়ি দেওয়া তারকা ফরোয়ার্ড দিয়োগো জটাকে সম্মান জানিয়ে, দলের এক প্রতীকী ‘সদস্য’ হিসেবে রেখে মোট ২৭ জনের নাম ঘোষণা করেন পর্তুগিজ কোচ।
পর্তুগালের বিশ্বকাপ দল
- গোলরক্ষক: দিয়োগো কস্তা, জোসে সা, রুই সিলভা
- ডিফেন্ডার: দিয়োগো দালোত, মাথেউস নুনেস, নেলসন সেমেদো, জোয়াও কান্সেলো, নুনো মেন্দেস, গন্সালো ইনাসিও, রেনাতো ভেইগা, রুবেন দিয়াস, তমাস আরাউহো
- মিডফিল্ডার: রুবেন নেভেস, সামুয়েল কস্তা, জোয়াও নেভেস, ভিতিনিয়া, ব্রুনো ফার্নান্দেস, বার্নার্দো সিলভা
- ফরোয়ার্ড: জোয়াও ফেলিক্স, ফ্রান্সিসকো ত্রিনকাও, ফ্রান্সিসকো কনসেইকাও, পেদ্রো নেতো, রাফায়েল লেয়াও, গন্সালো গেদেস, গন্সালো রামোস, ক্রিস্টিয়ানো রোনালদো