BN

নাজমুলকে সব দায়িত্ব থেকে সরানো হলো

নাজমুলকে সব দায়িত্ব থেকে সরানো হলো

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ

ক্রিকেটারদের দাবির মুখে বোর্ড পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে অব্যাহতি দেওয়া হচ্ছে। অনলাইনে অনুষ্ঠিত এক জরুরি সভায় বিসিবি এই সিদ্ধান্ত নিয়েছে বলে সূত্র জানিয়েছে। কিছুক্ষণের মধ্যে এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসার কথা।

তবে নিজ থেকে পদত্যাগ না করলে বিসিবি নাজমুলকে সম্পূর্ণভাবে বোর্ড থেকে সরাতে পারবে না। বিসিবির গঠণতন্ত্র অনুযায়ী, মৃত্যু, মানসিক ভারসাম্য হারানো, শৃঙ্খলাজনিত শাস্তি, অর্থনৈতিক দেউলিয়া হওয়া বা তিনটি পরপর বোর্ড সভায় অনুপস্থিত থাকলে কিংবা নিজ থেকে পদত্যাগ না করলে কোনও পরিচালক পদ শুন্য হয় না। প্রথম পাঁচটি কারণ নাজমুলের ক্ষেত্রে প্রযোজ্য নয়। তবে তিনি যদি নিজ থেকে পদত্যাগ করেন, তা সমস্যা সমাধানের পথ খুলে দেবে।

উল্লেখ্য, বিসিবির গঠণতন্ত্রে ক্রিকেটারদের আচরণবিধি থাকলেও পরিচালকদের জন্য কোনো আচরণবিধি নেই, যা অন্য দেশের ক্রিকেট বোর্ডে থাকে। ফলে শৃঙ্খলার বাইরে কিছু করলেও তাদের বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়া যায় না।

বর্তমানে নাজমুল শুধুমাত্র অর্থ কমিটির প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি পেয়েছেন এবং অন্য কোনো দায়িত্বে নেই। বিসিবির একাধিক সূত্র প্রথম আলোকে নিশ্চিত করেছে, জরুরি সভায় সিদ্ধান্ত হয়েছে তাঁকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে এবং অন্য সব কর্মকান্ড থেকেও দূরে রাখা হয়েছে। ট্যালেন্ট হান্ট ক্রিকেট একাডেমি থেকে নাজমুল এবারই প্রথম বোর্ড পরিচালক হন।

নাজমুলকে নিয়ে বিতর্ক শুরু হয় গতকাল, যখন তিনি ক্রিকেটারদের নিয়ে কিছু অসৌজন্যমূলক মন্তব্য করেন। এর আগে ফেসবুকে তিনি তামিম ইকবালকে ‘ভারতের দালাল’ বলে মন্তব্য করে বিতর্কের জন্ম দিয়েছিলেন।

ক্রিকেটারদের সংগঠন কোয়াবের সভাপতি মোহাম্মদ মিঠুন গত রাতে এক সংবাদ সম্মেলনে জানিয়ে দেন, নাজমুল যদি পদত্যাগ না করেন, তাহলে ক্রিকেটাররা কোনো খেলা খেলবেন না। এ কারণে মিরপুরে আজ বিপিএলের প্রথম ম্যাচও অনুষ্ঠিত হয়নি। দ্বিতীয় ম্যাচ নিয়েও অনিশ্চয়তা রয়েছে।

দুপুরে বনানীর শেরাটন হোটেলে আয়োজিত কোয়াবের সংবাদ সম্মেলনে ক্রিকেটারদের পক্ষ থেকে জানানো হয়, বিকেলের মধ্যে যদি বোর্ড তাদের শর্ত মেনে নেয়, তাহলে সন্ধ্যায়ই তারা ম্যাচ খেলতে নামবেন। জাতীয় দলের ক্রিকেটারদের সঙ্গে বসে মিঠুন বলেন, “আমরা মাঠে যাবো একটাই শর্তে—বিসিবি যদি অফিসিয়ালি ঘোষণা দেয় যে ৪৮ ঘণ্টার মধ্যে এই ব্যক্তি বিসিবিতে থাকবে না। যদি থাকেন, তাহলে খেলা বন্ধের দায় ক্রিকেটাররা নেবে না।”

এরপরই নাজমুলকে অর্থ কমিটির প্রধানের পদ থেকে সরিয়ে দেওয়ার খবর আসে। ক্রিকেটারদের দাবির মুখে সম্ভব সর্বোচ্চ সিদ্ধান্তটাই নিয়েছে বোর্ড। এখন বল ক্রিকেটারদের কোর্টে—সন্ধ্যায় রাজশাহী ওয়ারিয়র্স বনাম সিলেট টাইটানস ম্যাচটি অনুষ্ঠিত হবে কি না সেটাই এখন দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত।

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে

ক্রিকেট

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

ক্রিকেট

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত। সেই

ক্রিকেট

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে আরেকবার

ক্রিকেট

নেপালকে হারানোর পথে বল হাতে আলো ছড়িয়ে অনন্য দুটি কীর্তি