BN

নিষ্পত্তি কমিটিতে বাংলাদেশের আবেদন ব্যর্থ

নিষ্পত্তি কমিটিতে বাংলাদেশের আবেদন ব্যর্থ

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ডিআরসির আওতার মধ্যে না পড়ায় বাংলাদেশের আবেদন খারিজ করে

ভারতের গণমাধ্যম জানিয়েছে, ডিআরসির আওতার মধ্যে না পড়ায় বাংলাদেশের আবেদন খারিজ করে দেওয়া হয়েছে।

ভারত থেকে ম্যাচ শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার দাবিতে বাংলাদেশের আরেকটি উদ্যোগও সফল হয়নি—এমন খবর প্রকাশ করেছে ভারতের সংবাদ সংস্থা পিটিআই।

এর আগে গত বুধবার আইসিসির ভোটাভুটিতে ১৪–২ ব্যবধানে হেরে যায় বাংলাদেশ। ফলে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে ভারতে যাওয়ার বিকল্প আর খোলা থাকেনি তাদের সামনে।

পিটিআইয়ের প্রতিবেদনে বলা হয়, ওই সিদ্ধান্ত বদলাতে এরপর আইসিসির বিরোধ নিষ্পত্তি কমিটি (ডিআরসি)-র দ্বারস্থ হয় বাংলাদেশ।

তবে ডিআরসির নিজস্ব বিধিমালার ১.৩ ধারায় স্পষ্টভাবে বলা আছে, আইসিসি বা তাদের অনুমোদিত কোনো কমিটির সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল বিভাগ হিসেবে কাজ করার এখতিয়ার তাদের নেই।

এই কারণেই বাংলাদেশের আবেদন খারিজ করে দেয় ডিআরসি। আইসিসির আইন অনুযায়ী বিষয়টি তাদের এখতিয়ারবহির্ভূত—এমনটাই জানানো হয়।

পিটিআই আরও জানিয়েছে, বাংলাদেশের পরিবর্তে কোন দেশ সুযোগ পেতে পারে, সে বিষয়ে ঘোষণা আসতে পারে শনিবার।

সর্বশেষ সংবাদ

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ

ফুটবল

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন তরুণ

ফুটবল

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির

ক্রিকেট

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ দিয়েছেন

ক্রিকেট

দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল