BN

টেস্টিকুলার সার্জারি থেকে সেরে তিলাক বিশ্বকাপের পথে

টেস্টিকুলার সার্জারি থেকে সেরে তিলাক বিশ্বকাপের পথে

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান দলের সঙ্গে যোগ দেবেন। টি-টোয়েন্টি

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ভারতের এই বাঁহাতি ব্যাটসম্যান দলের সঙ্গে যোগ দেবেন।

টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির শেষ পর্বে তিলাক ভার্মার কোনো ম্যাচ খেলার সুযোগ নেই। নিউ জিল্যান্ডের বিপক্ষে চলমান সিরিজের বাকি অংশেও তাকে খেলতে দেখা যাবে না ভারতীয় দলে।

শুরুর দিকে সিরিজের প্রথম তিন ম্যাচের দলে তিলাককে রাখা হয়নি। শেষ দুই ম্যাচে তাকে পাওয়ার আশায় ছিল দল, কিন্তু শেষ পর্যন্ত সেই আশা পূর্ণ হয়নি।

টেস্টিকুলার সার্জারের পর বর্তমানে ২৩ বছর বয়সী তিলাক সেরে উঠার পথে আছেন। ম্যাচ ফিটনেস ফিরে পেতে তাকে বাড়তি সময় দিচ্ছে ভারত। ধারণা করা হচ্ছে, ৩ ফেব্রুয়ারি মুম্বাইয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ দলের সঙ্গে যোগ দেবেন তিনি।

তিলাকের বদলি হিসেবে প্রথম তিন ম্যাচের দলে ছিলেন শ্রেয়াস আইয়ার। শেষ দুই ম্যাচেও তাঁকেই পাওয়া যাবে। তবে এই মিডল অর্ডার ব্যাটসম্যান টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে নেই।

নিউ জিল্যান্ডের বিপক্ষে প্রথম তিন ম্যাচের একটিতেও তিলাক ছিলেন না। তিন ম্যাচই জিতে ভারত ইতিমধ্যেই সিরিজ জয় নিশ্চিত করেছে।

বাকি দুই ম্যাচ মাঠে গড়াবে আগামী বুধবার ও শনিবার।

নিউ জিল্যান্ড সিরিজের ভারতের টি-টোয়েন্টি দল

সুরিয়াকুমার ইয়াদাভ (অধিনায়ক), আভিশেক শার্মা, সাঞ্জু স্যামসন (কিপার), শ্রেয়াস আইয়ার, হার্দিক পান্ডিয়া, শিভাম দুবে, আকসার প্যাটে (সহ-অধিনায়ক), রিঙ্কু সিং, জাসপ্রিত বুমরাহ, হার্শিত রানা, আর্শদিপ সিং, কুলদিপ ইয়াদাভ, ভারুন চক্রবর্তী, ইশান কিষান (কিপার), রাভি বিষ্ণই।

সর্বশেষ সংবাদ

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে

ক্রিকেট

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তাই

ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে। ঘরের

ফুটবল

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে ঝোলানো

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত বুমরাহ।