BN

ম্যাচ বর্জন ইস্যুতে পাকিস্তানকে কটাক্ষ হারভাজানের

ম্যাচ বর্জন ইস্যুতে পাকিস্তানকে কটাক্ষ হারভাজানের

সাহস থাকলে পাকিস্তানকে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের সাবেক অফ

সাহস থাকলে পাকিস্তানকে নিজেদের সিদ্ধান্তে অটল থাকার চ্যালেঞ্জ দিয়েছেন ভারতের সাবেক অফ স্পিনার হারভাজান সিং।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেবে পাকিস্তান, কিন্তু ভারতের বিপক্ষে খেলবে না—এই সিদ্ধান্তের কোনো যৌক্তিকতা খুঁজে পাচ্ছেন না তিনি। হারভাজান সিং মনে করছেন, ভারত-পাকিস্তান ম্যাচ বর্জন ইস্যু সামনে এনে প্রতিবেশিরা নাটক করছেন।

“সাহস থাকলে পাকিস্তানকে তাদের সিদ্ধান্তে অনড় থাকতে হবে। দেখা যাক, সত্যিই তাদের মধ্যে কতটা সাহস আছে। এই পুরো ঘটনাটিই শুধু নাটক, মানুষের মন বিভ্রান্ত করার জন্য, যেন তারা দেখাতে পারে তারা বাংলাদেশের পাশে আছে। এতে সমস্যা নেই, তবে যারা ভারত-পাকিস্তান ম্যাচ দেখতে চায় তাদের কথা কি ভেবেছে তারা?”—বলেছেন হারভাজান।

কিছুদিন ধরে জল্পনা চলছিল, পাকিস্তান পুরো বিশ্বকাপ বয়কট করতে পারে। শেষ পর্যন্ত রোববার পাকিস্তান সরকার দলকে বিশ্বকাপে অংশ নেওয়ার অনুমতি দিল, তবে ভারতের বিপক্ষে গ্রুপ ম্যাচে মাঠে নামবে না তারা।

এই সিদ্ধান্তের পর থেকে ক্রিকেট বিশ্বে তোলপাড় শুরু হয়েছে। আইসিসিকে অনেকেই দায়ী করছেন পুরো এই জটিল পরিস্থিতির জন্য।

হারভাজান নিজের ইউটিউব চ্যানেলে আরও বলেছেন, পাকিস্তান বাংলাদেশকে পাশে রাখার নাটক করছে। তিনি প্রশ্ন তুলেছেন, পাকিস্তানিদের দেশপ্রেম সত্যিই কতটা আছে। “ম্যাচটি একটি নিরপেক্ষ ভেন্যুতে খেলার কথা ছিল, কোনো সমস্যা ছিল না। সম্প্রতি যুদ্ধের পরও তারা এশিয়া কাপ খেলেছে। ট্রফি নিয়ে নাটক হয়েছে, কিন্তু ম্যাচ হয়েছে। যদি এত দেশপ্রেমিক হও, তোমাদের দেশের প্রতি অনুভূতি কোথায়?”

ঝামেলার সূত্রপাত ঘটেছিল আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার সময়। রাজনৈতিক ও ধর্মীয় চাপের মুখে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) তাকে দল থেকে বাদ দেয়। নিরাপত্তা শঙ্কায় বাংলাদেশও ভারতে গিয়ে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায়।

আইসিসির সঙ্গে একাধিক সভার পরও বাংলাদেশের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের দাবি নাকচ করে দেওয়া হয়। বাংলাদেশ নিজেদের অবস্থানে অনড় থাকায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে অন্তর্ভুক্ত করে আইসিসি। পাকিস্তান তখন বাংলাদেশের পাশে দাঁড়ায় এবং আইসিসির সিদ্ধান্তে দ্বিচারিতা নিয়ে অভিযোগ তোলে।

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসর। গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তানও। চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলের ম্যাচ অনুষ্ঠিত হবে ১৫ ফেব্রুয়ারি।

সর্বশেষ সংবাদ

শেরে বাংলার হ্যালোজেন লাইটের ঝলকানিতে ওয়ারফেজের শিহরণ জাগানো পুর্নতা

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ

ক্রিকেট

শেরে বাংলার হ্যালোজেন লাইটের ঝলকানিতে ওয়ারফেজের শিহরণ জাগানো পুর্নতা পেরিয়ে

ক্রিকেট

সাকিবের দেশে ফেরার সম্ভাবনা ও জাতীয় দলে ফেরার প্রয়োজনীয়তা দেড়

ফুটবল

নেপালকে হারিয়ে বেঞ্চের শক্তি যাচাই করে খুশি বাংলাদেশ কোচ নেপালের

ফুটবল

শিরোপা লড়াইয়ে আবারও মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত শুরুতেই বাংলাদেশের