BN

নয় মাস পর মাঠে ফিরছেন ভারতের তরুণ পেসার মায়াঙ্ক

নয় মাস পর মাঠে ফিরছেন ভারতের তরুণ পেসার মায়াঙ্ক

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর গত ১৬ মাসে চোটপ্রবণ এই

২০২৪ সালের অক্টোবরে বাংলাদেশের বিপক্ষে সিরিজের পর গত ১৬ মাসে চোটপ্রবণ এই গতিময় পেসার খেলতে পেরেছেন মাত্র তিনটি ম্যাচ।

ফিট থাকলে হয়তো বিশ্বকাপ দলেও বিবেচনায় থাকতেন মায়াঙ্ক ইয়াদাভ। কিন্তু একের পর এক চোট তাকে জাতীয় দল থেকে অনেকটাই দূরে সরিয়ে দিয়েছে। তবে বিশ্বকাপের আগে প্রস্তুতি ম্যাচই হয়ে উঠল তার মাঠে ফেরার উপলক্ষ। ভারতীয় ‘এ’ দলের হয়ে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে প্রায় নয় মাস পর আবার প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরলেন তিনি।

ফিরে আসার ম্যাচটি অবশ্য খুব একটা স্বস্তির হয়নি ২৩ বছর বয়সী এই ফাস্ট বোলারের জন্য। নাভি মুম্বাইয়ে সোমবার রানবন্যার ম্যাচে তিন ওভার বোলিং করে ৩৭ রান দিলেও উইকেটের দেখা পাননি তিনি।

এই ম্যাচের আগে সবশেষ মাঠে নেমেছিলেন গত ৪ মে, আইপিএলে লখনৌ সুপার জায়ান্টসের হয়ে।

২০২৪ আইপিএলে গতির ঝড় তুলে আলোচনায় উঠে আসেন মায়াঙ্ক। নিয়মিতই ১৫০ কিলোমিটার গতিতে বল করেন তিনি, এমনকি এক ম্যাচে ১৫৬.৭ কিলোমিটার গতির বল ছুড়ে তাক লাগিয়ে দেন। চার ম্যাচে সাত উইকেট নেওয়ার পরই অবশ্য চোটের কারণে ছিটকে পড়েন তিনি। ছয় মাস পর জাতীয় দলের জার্সিতে মাঠে ফেরেন এবং বাংলাদেশের বিপক্ষে সিরিজ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে চারটি উইকেট নেন এই তরুণ পেসার।

কিন্তু ওই সিরিজের পরই আবার চোট তাকে মাঠের বাইরে পাঠায়। পরেরবার আইপিএলের মাঝপথে ফিরে দুটি উইকেট পেলেও মাত্র দুটি ম্যাচ খেলেই ফের ইনজুরিতে পড়েন তিনি। দীর্ঘ পুনর্বাসন প্রক্রিয়া শেষে অবশেষে আবার মাঠে ফিরতে পারলেন মায়াঙ্ক।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে এই প্রস্তুতি ম্যাচটি গত ১৬ মাসে সব ধরনের ক্রিকেট মিলিয়ে তার মাত্র তৃতীয় ম্যাচ।

তবে এই ম্যাচে মায়াঙ্কের চেয়েও বেশি নজর ছিল আরেক ক্রিকেটারের দিকে। টেস্টিকুলার অস্ত্রোপচারের পর এই ম্যাচ দিয়েই মাঠে ফিরেছেন তিলক ভার্মা। ভারতের টি-টোয়েন্টি দলের গুরুত্বপূর্ণ সদস্য এবং বিশ্বকাপ স্কোয়াডে থাকা এই বাঁহাতি ব্যাটসম্যানকে বিশ্বকাপের আগে ম্যাচ অনুশীলনের অংশ হিসেবেই খেলানো হয়।

ফেরার ম্যাচে ভালোই প্রস্তুতি সেরেছেন তিলক। ৩টি চার ও ২টি ছক্কায় ২৪ বলে ৩৮ রানের ঝরঝরে ইনিংস খেলেন ২৩ বছর বয়সী এই ব্যাটসম্যান।

তিলক জাতীয় দলের বাইরে থাকাকালীন সময়ে সুযোগ পেয়ে দুর্দান্ত পারফর্ম করেছেন ইশান কিষান। ফলে একাদশ বাছাই নিয়ে টিম ম্যানেজমেন্টকে পড়তে হবে মধুর সমস্যায়।

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচে ৫৫ বলে ১০৪ রানের দুর্দান্ত ইনিংস খেলেন নারায়ণ জাগাদিশান। অধিনায়ক আয়ুশ বাদোনি ২৬ বলে করেন ৬০ রান। ভারতীয় ‘এ’ দল ২০ ওভারে তোলে ২৩৮ রান।

জবাবে যুক্তরাষ্ট্রও ভালো লড়াই করে। শ্রীলঙ্কায় দীর্ঘ সময় অনুশীলন করা দলটির কেউ ফিফটির দেখা না পেলেও কয়েকজনের আক্রমণাত্মক ক্যামিওতে শেষ ওভারে অলআউট হয়ে তারা থামে ২০০ রানে।

সর্বশেষ সংবাদ

নেটে নিজের দেশের ব্যাটসম্যানদেরও ছাড়েন না বুমরাহ, জানালেন ইশান

“ভালো একটি দলে যা যা দরকার, সবই আছে এই

সাইম আইয়ুবের দারুণ উন্নতির ফলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে

ক্রিকেট

নেটে নিজের দেশের ব্যাটসম্যানদেরও ছাড়েন না বুমরাহ, জানালেন ইশান কিষান

ক্রিকেট

“ভালো একটি দলে যা যা দরকার, সবই আছে এই দলে”—বলছেন

ক্রিকেট

সাইম আইয়ুবের দারুণ উন্নতির ফলে র‌্যাঙ্কিংয়ে এক ধাপ পিছিয়ে গেছেন

ক্রিকেট

বিশ্বকাপের পর মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দিলেই এত বিতর্ক তৈরি