BN

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে যোগ দিলেন মুস্তাফিজ

৬ কোটি ৪৪ লাখ রুপিতে লাহোর কালান্দার্সে যোগ দিলেন মুস্তাফিজ

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) সরাসরি চুক্তির মাধ্যমে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। পুরোনো ঠিকানায় ফিরেই আবার কালান্দার্সের জার্সিতে খেলতে দেখা যাবে তাকে।

বৃহস্পতিবার দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ঘোষণায় লাহোর কালান্দার্স জানায়, ৬ কোটি ৪৪ লাখ পাকিস্তানি রুপির বিনিময়ে মুস্তাফিজকে দলে ভিড়িয়েছে তারা।

এর তিন দিন আগে, গত ৬ জানুয়ারি, আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজকে ছেড়ে দেওয়ার পর পিএসএল কর্তৃপক্ষ তার সঙ্গে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছিল। তবে তখন কোন দলে তিনি খেলবেন, তা জানানো হয়নি। শেষ পর্যন্ত নিলামের আগেই তাকে দলে টেনে নিল লাহোর কালান্দার্স।

কালান্দার্সের ফেসবুক পাতায় দেওয়া এক পোস্টে বলা হয়, “আমাদের বাংলাদেশি ভাই মুস্তাফিজুর রহমান, যাকে ২০১৬ ও ২০১৮ সালে দলে নেওয়া হয়েছিল, এবার সরাসরি চুক্তিতে আবার আমাদের পরিবারের অংশ হলেন। একবার কালান্দার, সবসময় কালান্দার।” ওই পোস্টেই তার পারিশ্রমিকের অঙ্কও উল্লেখ করা হয়।

এর আগে দুইবার দলে নেওয়া হলেও পিএসএলে মুস্তাফিজ মাঠে নেমেছিলেন একবারই। ২০১৮ আসরে কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে তিনি চারটি উইকেট নিয়েছিলেন, ওভারপ্রতি রান দিয়েছিলেন ৬.৪৩।

বর্তমান পিএসএল চ্যাম্পিয়ন লাহোর কালান্দার্সই টুর্নামেন্টের সর্বোচ্চ তিনবারের শিরোপাজয়ী দল। গত আসরে এই দলের হয়েই সাত ম্যাচে ১৩ উইকেট নিয়েছিলেন বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেন।

এর আগে আইপিএলে মুস্তাফিজকে ৯ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। তবে বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে ভারতের বিভিন্ন রাজনৈতিক নেতা ও ধর্মীয় গোষ্ঠীর প্রতিবাদের মুখে তাকে দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দেয় ভারতীয় বোর্ড। গত ৩ জানুয়ারি কলকাতা আনুষ্ঠানিকভাবে তাকে ছেড়ে দেওয়ার ঘোষণা দেয়।

আইপিএল শুরুর তিন দিন আগে, আগামী ২৩ মার্চ শুরু হবে পিএসএলের একাদশ আসর। এবারের আসরে দলসংখ্যা বাড়িয়ে ৬ থেকে ৮ করা হয়েছে। আগের ড্রাফট পদ্ধতির বদলে এবার চালু হচ্ছে নিলাম ব্যবস্থা, যা অনুষ্ঠিত হবে আগামী বুধবার।

সর্বশেষ সংবাদ

মাঠজুড়ে কেবল একজনেরই দাপট—লামিন ইয়ামাল। এই তরুণ তুর্কির ক্যারিয়ারের

মাঠের পারফরম্যান্সে খুব একটা ধার ছিল না, প্রথমার্ধের অনেকটা

প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্না স্লটের লিভারপুল। অবনমন

ফুটবল

মাঠজুড়ে কেবল একজনেরই দাপট—লামিন ইয়ামাল। এই তরুণ তুর্কির ক্যারিয়ারের প্রথম

ফুটবল

মাঠের পারফরম্যান্সে খুব একটা ধার ছিল না, প্রথমার্ধের অনেকটা সময়

ফুটবল

প্রিমিয়ার লিগে অপ্রতিরোধ্য গতিতে ছুটছে আর্না স্লটের লিভারপুল। অবনমন অঞ্চলের

ক্রিকেট

মাঠের লড়াই তখনও শেষ হয়নি, কিন্তু ড্রেসিংরুমে ততক্ষণে নেমে এসেছে