BN

পিএসএলে জায়গা পেলেন পারভেজ ও নাহিদ

পিএসএলে জায়গা পেলেন পারভেজ ও নাহিদ

এক্সেলারেটেড রাউন্ডে দল পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার। রিশাদ হোসেনের পর পাকিস্তান

এক্সেলারেটেড রাউন্ডে দল পেয়েছেন বাংলাদেশের দুই তরুণ ক্রিকেটার।

রিশাদ হোসেনের পর পাকিস্তান সুপার লিগের (পিএসএল) নিলাম থেকে দল পেয়েছেন আরও দুই বাংলাদেশি তরুণ—পারভেজ হোসেন ও নাহিদ রানা।

শুরুর দিকে তাদের নিয়ে কোনো ফ্র্যাঞ্চাইজিই আগ্রহ দেখায়নি। তবে এক্সেলারেটেড রাউন্ডে ভিত্তিমূল্য ৬০ লাখ পাকিস্তানি রুপিতে দুজনকেই দলে নেয়া হয়।

টপ অর্ডার ব্যাটসম্যান পারভেজ এবারই প্রথম পিএসএলে খেলবেন। নিলাম থেকে তাকে দলে নিয়েছে লাহোর কালান্দার্স। এটিই হবে দেশের বাইরের কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে তার অভিষেক।

অন্যদিকে, গতিময় পেসার নাহিদ রানাকে আবারও দলে ভেড়ায় পেশাওয়ার জালমি। গত আসরেও তিনি এই দলে ছিলেন, তবে দলীয় সমন্বয়ের কারণে কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি।

পিএসএলের ইতিহাসে এবারই প্রথমবারের মতো নিলাম অনুষ্ঠিত হয়েছে। লাহোরে বুধবারের নিলামে সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ ও লিটন দাস দল না পেলেও বাংলাদেশের লেগ স্পিনার রিশাদ হোসেনকে তিন কোটি পাকিস্তানি রুপিতে দলে নেয় টিম রাওয়ালপিন্ডি।

এদিকে, ভারতীয় বোর্ডের নির্দেশে আইপিএল দল কলকাতা নাইট রাইডার্স মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দেওয়ার তিন দিনের মাথায় তাকে দলে নেওয়ার ঘোষণা দেয় পিএসএল। পরে লাহোর কালান্দার্স নিশ্চিত করে, সরাসরি চুক্তিতে ৬ কোটি ৪৪ লাখ রুপিতে মুস্তাফিজকে দলে নিয়েছে তারা।

সর্বশেষ সংবাদ

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে কার রাজত্ব শুরু হচ্ছে,

বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক দামামা বেজে উঠল। তামিম ইকবালের নেতৃত্বাধীন

বোর্ড সভা শেষ করেই সোজা মাঠে নেমে পড়লেন বিসিবি

ফুটবল

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে কার রাজত্ব শুরু হচ্ছে, সেই

ক্রিকেট

বিসিবি নির্বাচনের আনুষ্ঠানিক দামামা বেজে উঠল। তামিম ইকবালের নেতৃত্বাধীন অ্যাড-হক

ক্রিকেট

বোর্ড সভা শেষ করেই সোজা মাঠে নেমে পড়লেন বিসিবি সভাপতি

ফুটবল

রিয়াল মাদ্রিদ। নামটা শুনলেই চোখের সামনে ভেসে ওঠে আভিজাত্য আর