BN

১০ জনের সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনার নামকরা কোচরা

১০ জনের সংক্ষিপ্ত তালিকায় ব্রাজিল-আর্জেন্টিনার নামকরা কোচরা

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে কার রাজত্ব শুরু হচ্ছে, সেই রহস্যের জট

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের ডাগআউটে কার রাজত্ব শুরু হচ্ছে, সেই রহস্যের জট খুলতে আর মাত্র তিন দিন বাকি। সোমবার বাফুফের ন্যাশনাল টিমস কমিটির গুরুত্বপূর্ণ সভা শেষে জানানো হয়েছে যে, আবেদনকারী কোচদের দীর্ঘ তালিকা থেকে ১০ জনকে সংক্ষিপ্ত তালিকায় রাখা হয়েছে। এই ১০ জনের সাক্ষাৎকার ও আলোচনার ভিত্তিতেই আগামী তিন দিনের মধ্যে চূড়ান্ত নাম ঘোষণা করবেন বাংলাদেশ ফুটবল কমিটির মিডিয়া চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু।

ফর্টিস এফসির মাঠে আয়োজিত এই সভায় জানানো হয়, হামজা-শোমিতদের কোচ হওয়ার জন্য শতাধিক আবেদন জমা পড়েছিল। কয়েক ধাপে বাছাইয়ের পর সেই সংখ্যা ২০-এ নামিয়ে আনা হয়েছিল এবং সর্বশেষ ১০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হয়েছে। তালিকায় ব্রাজিল, আর্জেন্টিনা, জার্মানি, ক্রোয়েশিয়া ও অস্ট্রেলিয়ার মতো ফুটবল পরাশক্তি দেশগুলোর কোচদের জীবনবৃত্তান্ত রয়েছে। বাবু আশাবাদ ব্যক্ত করে বলেন, “আগামী তিন দিন আমরা এই ১০ জনের সাথে কথা বলব এবং এরপর একজনকে চূড়ান্ত করব। আমাদের হাতে সময় কম, সান মারিনোতে দল পাঠানোর আগেই আমরা নতুন কোচ নিয়োগ দিতে চাই।”

সামনে ৫ জুনের ফিফা উইন্ডোতে সান মারিনোর বিপক্ষে প্রীতি ম্যাচ এবং মালদ্বীপের চার জাতি টুর্নামেন্টকে সামনে রেখে দল গোছানোর তোড়জোড় চালাচ্ছে বাফুফে। বিশেষ করে সাফ চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য দ্রুত কোচ নিয়োগ দেওয়া অপরিহার্য হয়ে পড়েছে। কমিটির সদস্য শাহাদাত হোসেন জানিয়েছেন, একই সময়ে সান মারিনো ও মালদ্বীপে খেলা থাকায় দুটি ভিন্ন জাতীয় দল গঠন করা হবে। তবে হামজা চৌধুরী ও শোমিতরা সান মারিনোর বিপক্ষে ইউরোপের ম্যাচেই খেলবেন, তাঁরা মালদ্বীপে যাচ্ছেন না। মালদ্বীপের টুর্নামেন্টে বেশ কিছু নতুন প্রবাসী খেলোয়াড়কে পরখ করে দেখার সুযোগ থাকবে।

সর্বশেষ সংবাদ

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ

ফুটবল

সান্তোস অধিনায়ক নেইমার জুনিয়রের বিরুদ্ধে গুরুতর তিনটি অভিযোগ এনেছেন তরুণ

ফুটবল

আগামী বিশ্বকাপের আগে স্প্যানিশ ফুটবল ভক্তদের জন্য দারুণ এক স্বস্তির

ক্রিকেট

আইসিসি উইমেন’স টি-টোয়েন্টি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বড় এক লাফ দিয়েছেন

ক্রিকেট

দুই ম্যাচ টেস্ট সিরিজের লড়াইয়ে অংশ নিতে পাকিস্তান ক্রিকেট দল