BN

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে

ভারত-পাকিস্তান ম্যাচে বৃষ্টির সম্ভাবনা বাড়ছে

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকাল থেকে কলম্বোয় প্রবল বৃষ্টির সম্ভাবনা

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার বিকাল থেকে কলম্বোয় প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সবচেয়ে আলোচিত ভারত-পাকিস্তান ম্যাচকে ঘিরে অনিশ্চয়তা যেন কমছেই না। পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খাওয়ার সিদ্ধান্ত থেকে সরে গেলেও এবার দুশ্চিন্তার কারণ বৃষ্টি। চির প্রতিদ্বন্দ্বী দুই দলের লড়াইয়ে প্রকৃতির আচরণই হতে পারে বড় চ্যালেঞ্জ।

শ্রীলঙ্কার আবহাওয়া অধিদপ্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হওয়ার পূর্বাভাস দিয়েছে, যা রোববার সন্ধ্যায় হাইভোল্টেজ ম্যাচে বাধা দিতে পারে।

কলম্বোর খেত্তারামা এলাকার আর প্রেমাদাসা স্টেডিয়ামে সন্ধ্যা সাতটায় ম্যাচ শুরুর কথা। দিনের শুরুতে আবহাওয়া উষ্ণ ও আর্দ্র থাকতে পারে, তাপমাত্রা থাকবে ৩০-৩১ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। তবে বিকালের দিকে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা প্রায় ৫০-৭০ শতাংশ।

এর ফলে খেলা শুরুর সময় টস দেরি হতে পারে বা ওভার কমিয়ে খেলার প্রয়োজন হতে পারে। রাত ৮টার পর আবহাওয়ার কিছুটা উন্নতির সম্ভাবনা থাকলেও প্রবল বৃষ্টির শঙ্কা কাটছে না।

ম্যাচের আগের দিন শনিবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা ভারতের পূর্বনির্ধারিত অনুশীলনে ব্যাঘাত ঘটাতে পারে।

গ্রুপ পর্বে এখন পর্যন্ত দুটি করে ম্যাচ খেলে জিতেছে ভারত ও পাকিস্তান। পয়েন্ট সমান হলেও নেট রান রেটে এগিয়ে ‘এ’ গ্রুপের শীর্ষে ভারত, পাকিস্তান রয়েছে দ্বিতীয় স্থানে।

দুই দলের ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলে এক পয়েন্ট করে পাবে তারা। গ্রুপ পর্বের কোনো রিজার্ভ ডে নেই।

এর আগে মাসের শুরুতে পাকিস্তান ভারতের বিপক্ষে ম্যাচ না খাওয়ার ঘোষণা দিয়েছিল। তবে আইসিসি, পিসিবি ও বিসিবির বৈঠকের পর গত সোমবার তারা সিদ্ধান্ত প্রত্যাহার করে পুনর্বহাল করেছে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। ঠিক

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যেন নিয়মিত মুখ হয়ে উঠেছেন রিচার্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে এখন ছয় দেশের

ফুটবল

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। ঠিক এই

ক্রিকেট

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যেন নিয়মিত মুখ হয়ে উঠেছেন রিচার্ড ইলিংওয়ার্থ।

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে এখন ছয় দেশের আটজন

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বিসিবি।