BN

পাকিস্তান ম্যাচে ফিরছেন শীর্ষ ব্যাটার আভিষেক

পাকিস্তান ম্যাচে ফিরছেন শীর্ষ ব্যাটার আভিষেক

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান আভিষেক শর্মা খেলবেন, নিশ্চিত করেছেন ভারত

পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টিতে র‍্যাঙ্কিংয়ের শীর্ষ ব্যাটসম্যান আভিষেক শর্মা খেলবেন, নিশ্চিত করেছেন ভারত অধিনায়ক সুরিয়াকুমার ইয়াদাভ।

পেটের সমস্যা নিয়ে মাঠের বাইরে থাকা আভিষেকের ফেরার খবর নিজেই জানিয়েছেন সুরিয়াকুমার। ভারত অধিনায়ক জানিয়েছেন, চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে খেলবেন এই শীর্ষ ব্যাটসম্যান।

কলম্বোয় রোববারের গ্রুপ পর্বের ম্যাচে পাকিস্তানের বিপক্ষে নামবে ভারত।

পেটের ব্যথার কারণে নামিবিয়ার বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে খেলেননি বিস্ফোরক ওপেনার আভিষেক। দিল্লিতে হাসপাতালে ভর্তি হওয়ার পর ম‍্যাচের আগের দিন হাসপাতাল থেকে ফিরলেও, একাদশে নেওয়ার ক্ষেত্রে কোনো তাড়াহুড়া করেনি টিম ম্যানেজমেন্ট।

ভারত অধিনায়ক সুরিয়াকুমার উপহাস করে বলেছেন, পাকিস্তান অধিনায়ক যদি তরুণ ওপেনারের ব্যাটিং দেখতে চান, তবে আভিষেককে একাদশে ফিরিয়ে দেওয়া হবে।

“যদি পাকিস্তান চায় আমরা আভিষেককে খেলাই, তাহলে ঠিক আছে। সে আগামীকাল খেলবে।”

এর আগে পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা জানিয়েছেন, তারা চান গুরুত্বপূর্ণ ম্যাচে আভিষেক খেলুক।

“আমি সত্যিই চাই—আমরা সবাই জানি সে কত ভালো একজন খেলোয়াড়। আমি চাই সে আগামীকাল খেলুক। কারণ, আমাদের সেরা দলের বিপক্ষে খেলতে চাই। আশা করি, সে ভালোভাবে সুস্থ হয়ে মাঠে নামতে পারবে।”

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। ঠিক

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যেন নিয়মিত মুখ হয়ে উঠেছেন রিচার্ড

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে এখন ছয় দেশের

ফুটবল

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র তিন মাস বাকি। ঠিক এই

ক্রিকেট

আইসিসি টুর্নামেন্টের ফাইনালে যেন নিয়মিত মুখ হয়ে উঠেছেন রিচার্ড ইলিংওয়ার্থ।

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা খেলোয়াড় হওয়ার লড়াইয়ে এখন ছয় দেশের আটজন

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান ওয়ানডে সিরিজের টিকিটের দাম ঘোষণা করেছে বিসিবি।