BN

নামিবিয়াকে হারিয়েই বিশ্বকাপ জমিয়ে দিল যুক্তরাষ্ট্র

নামিবিয়াকে হারিয়েই বিশ্বকাপ জমিয়ে দিল যুক্তরাষ্ট্র

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই হইচই ফেলে দেওয়া যুক্তরাষ্ট্র ফের সুপার এইটে খেলার

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে অভিষেকেই হইচই ফেলে দেওয়া যুক্তরাষ্ট্র ফের সুপার এইটে খেলার স্বপ্ন দেখছে। আজ চেন্নাইয়ে নামিবিয়াকে ৩১ রানে হারিয়ে সেই স্বপ্ন বাঁচিয়ে রাখল মার্কিনিরা। প্রথম পর্বের চার ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে ‘এ’ গ্রুপ থেকে সুপার এইটের লড়াইয়ে নিজেদের টিকিয়ে রাখল তারা।

যুক্তরাষ্ট্রের এই জয় ভারত ও পাকিস্তানকে বেশ চাপেই ফেলল। ভারত বা পাকিস্তান—যে কোনো একটি দল নিজেদের শেষ দুই ম্যাচে হারলে টানা দ্বিতীয়বার সুপার এইটে উঠে যেতে পারে যুক্তরাষ্ট্র।

স্বপ্ন বাঁচানোর ম্যাচে আজ টসে জিতে ব্যাটিং নিয়ে ৪ উইকেটে ১৯৯ রান করে যুক্তরাষ্ট্র। ইনিংসের শেষ বলে সঞ্জয় কৃষ্ণমূর্তি রান নিতে না পারায় স্কটল্যান্ডের পর দ্বিতীয় সহযোগী দেশ হিসেবে বিশ্বকাপে ২০০ করার সুযোগ হাতছাড়া হয় তাদের।

দলকে ২০০-তে নিতে না পারলেও সর্বোচ্চ ইনিংসটি খেলেছেন কৃষ্ণমূর্তিই। ৩৩ বলে ৬৮ রানে অপরাজিত থেকে ১৩তম ম্যাচে এসে ক্যারিয়ারের প্রথম ফিফটি পেলেন এই ২২ বছর বয়সী অলরাউন্ডার। অধিনায়ক মোনাঙ্ক প্যাটেলের ব্যাট থেকে আসে ৩০ বলে ৫০ রান।

রান তাড়ায় পুরো ২০ ওভার খেলে ৬ উইকেটে ১৬৮ রান করতে পারে নামিবিয়া। ওপেনার লোরেন স্টিনক্যাম্প ৩৯ বলে ৫৮ রান করলেও দল হারায় আস্কিং রেটের সাথে পাল্লা দিতে পারেনি তারা। এই হারে তিন ম্যাচের তিনটিতেই হেরে বিদায় নিশ্চিত হলো নামিবিয়ার।

ম্যাচে ৪ ওভারে ৩০ রান দিয়ে ২ উইকেট নিয়েছেন যুক্তরাষ্ট্রের সেরা বোলার শ্যাডলি ফন শালকভিক। টুর্নামেন্টে এখন পর্যন্ত সর্বোচ্চ ১৩টি উইকেট নিয়েছেন এই পেসার।

সংক্ষিপ্ত স্কোর

  • যুক্তরাষ্ট্র: ২০ ওভারে ১৯৯/৪ (কৃষ্ণমূর্তি ৬৮*, মোনাঙ্ক ৫০; মাইবুর্গ ২/২২)।
  • নামিবিয়া: ২০ ওভারে ১৬৮/৬ (স্টিনক্যাম্প ৫৮; ফন শালকভিক ২/৩০)।

ফল: যুক্তরাষ্ট্র ৩১ রানে জয়ী।

ম্যান অব দ্য ম্যাচ: সঞ্জয় কৃষ্ণমূর্তি।

সর্বশেষ সংবাদ

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল।

ফুটবল

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক পারফরম্যান্সে

ফুটবল

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের প্রয়োজন

ফুটবল

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল। পুরো

ফুটবল

তরুণ তুর্কি রিও নুগোমোহা আর অভিজ্ঞ মোহামেদ সালাহর জাদুকরী নৈপুণ্যে