BN

নেপালকে হারিয়ে সুপার এইটে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ

নেপালকে হারিয়ে সুপার এইটে নাম লেখাল ওয়েস্ট ইন্ডিজ

স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারানোর পর নেপালকেও উড়িয়ে দিয়ে সবার আগে সুপার এইট

স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারানোর পর নেপালকেও উড়িয়ে দিয়ে সবার আগে সুপার এইট নিশ্চিত করে ফেলল দুইবারের চ্যাম্পিয়ন ওয়েস্ট ইন্ডিজ।

টস জিতে ব্যাটিংয়ে নেমে নেপাল অধিনায়ক রোহিত পাউড়েল সাবধানী শুরুর কথা বললেও কাজের কাজ করতে পারেননি তিনি বা তার সতীর্থরা। প্রথম ৫ ওভারেই ৩ উইকেট হারিয়ে ধুঁকতে থাকা দলটি শেষদিকে কিছুটা লড়াই করলেও খুব বড় সংগ্রহ গড়তে পারেনি। সেই পুঁজি নিয়ে ক্যারিবীয়দের সামনে দাঁড়াতেই পারেনি তারা। টানা তৃতীয় জয়ে সুপার এইটে পৌঁছে গেল ওয়েস্ট ইন্ডিজ।

‘সি’ গ্রুপের লড়াইয়ে নেপালকে ৯ উইকেটে উড়িয়ে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে সবার আগে সুপার এইট নিশ্চিত করল ওয়েস্ট ইন্ডিজ। মুম্বাইয়ে রোববার নেপালকে ১৩৩ রানে আটকে রেখে জয়ের ভিত গড়ে দেন ক্যারিবিয়ান বোলাররা। পরে রান তাড়া করতে নেমে ২৮ বল বাকি থাকতেই জয় তুলে নেন ব্যাটাররা।

ইংল্যান্ডকে কাঁপিয়ে আসর শুরু করা নেপাল পরের দুই ম্যাচে বাজেভাবে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিল।

২৭ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচের সেরা হয়েছেন জেসন হোল্ডার। দুর্দান্ত বোলিং করেছেন ম্যাথু ফোর্ডও। রোমারিও শেফার্ডের চোটে একাদশে ফেরা এই পেসার ৪ ওভারে মাত্র ১০ রান দিয়ে নেন ১ উইকেট, যার মধ্যে একটি মেডেন ওভারও ছিল।

প্রথম আঘাতটি হানেন অবশ্য আকিল হোসেন। ম্যাচের প্রথম ওভারেই আকিলের দুর্দান্ত ডেলিভারি স্টাম্প ভেঙে দিলে মাত্র ১ রানে বিদায় নেন আগ্রাসী ব্যাটার কুশাল ভুর্তেল।

পরের দিকে হোল্ডার আক্রমণে এসে প্রথম বলেই আসিফ শেখকে ফেরান। পাওয়ার প্লেতে নেপাল তোলে মাত্র ২২ রান, যা এবারের বিশ্বকাপে এখন পর্যন্ত সর্বনিম্ন।

নেপালের রান যখন ৪ উইকেটে ২৩, তখন প্রতিরোধ গড়ার চেষ্টা করেন দিপেন্দ্রা সিং আইরি। শেষদিকে সোম্পাল কামির সঙ্গে ২৬ বলে ৫৪ রানের জুটি গড়েন তিনি। আইরি ৪৭ বলে ৫৮ রান করে শেষ ওভারে আউট হন। ইনিংসের শেষ বলে কারান কেসিকে ফিরিয়ে হোল্ডার তার চতুর্থ উইকেট পূর্ণ করেন।

ছোট পুঁজি নিয়ে নেপালের বোলাররা ক্যারিবীয়দের সামনে তেমন কোনো বাধা সৃষ্টি করতে পারেনি। পাওয়ার প্লের শেষ ওভারে ব্র্যান্ডন কিং (১৭ বলে ২২) আউট হলেও জয়ের কাজ সেরে ফেলেন শেই হোপ ও শিমরন হেটমায়ার। অবিচ্ছিন্ন জুটিতে ৫৯ বলে ৯১ রান তুলে দলকে জয় এনে দেন তারা। হোপ ৪৪ বলে ৬১ এবং হেটমায়ার ৩২ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন।

সুপার এইটে পৌঁছে যাওয়া ওয়েস্ট ইন্ডিজ গ্রুপের শেষ ম্যাচে আগামী বৃহস্পতিবার কলকাতার ইতালির মুখোমুখি হবে। নেপালের শেষ ম্যাচ স্কটল্যান্ডের বিপক্ষে মঙ্গলবার মুম্বাইয়ে।

সংক্ষিপ্ত স্কোর

  • নেপাল: ২০ ওভারে ১৩৩/৮ (আইরি ৫৮, কামি ২৬*; হোল্ডার ৪-০-২৭-৪)।
  • ওয়েস্ট ইন্ডিজ: ১৫.২ ওভারে ১৩৪/১ (হোপ ৬১*, হেটমায়ার ৪৬*; নান্দান ১/২৪)।

ফল: ওয়েস্ট ইন্ডিজ ৯ উইকেটে জয়ী।

ম্যান অব দা ম্যাচ: জেসন হোল্ডার।

সর্বশেষ সংবাদ

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

ফুটবল

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে হওয়ায়

ক্রিকেট

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে