BN

বড় লড়াইয়ে জ্বলে উঠলেন ইশান কিষান

বড় লড়াইয়ে জ্বলে উঠলেন ইশান কিষান

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত। সেই ধাক্কা সামলে

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত। সেই ধাক্কা সামলে জয়ের ভিত গড়ে দেন ওপেনার ইশান কিষানই। প্রথম ওভারেই উইকেট হারানোর চাপ দলকে অনুভব করতে দেননি তিনি। বরং ব্যাট হাতে ঝড় তুলে ম্যাচের রাশ টেনে নেন নিজের নিয়ন্ত্রণে। তার দাপুটে ইনিংসেই তৈরি হয় বড় সংগ্রহের ভিত্তি। পরে বোলারদের নিয়ন্ত্রিত পারফরম্যান্সে আসে বড় জয়, আর ম্যাচসেরার পুরস্কার ওঠে ইশানের হাতেই।

কলম্বোয় রোববার ‘এ’ গ্রুপের হাইভোল্টেজ লড়াইয়ে ভারতের ৬১ রানের জয়ের নায়ক এই বাঁহাতি ওপেনার। ৪০ বলে ১০টি চার ও ৩টি ছক্কায় ৭৭ রানের ইনিংস খেলে দলকে শক্ত পুঁজি এনে দেন তিনি। ১৭৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে পাকিস্তান গুটিয়ে যায় ১১৪ রানে।

এর আগে জাতীয় দলের হয়ে টি-টোয়েন্টিতে চারবার ম্যাচসেরা হলেও বিশ্বকাপের মঞ্চে সেই স্বাদ পাননি ইশান। অবশেষে তৃতীয় ম্যাচে এসে, তাও আবার চিরপ্রতিদ্বন্দ্বীদের বিপক্ষে, ঘুচল সেই আক্ষেপ।

ভারতের শুরুটা ছিল হতাশাজনক। প্রথম ওভারের শেষ বলেই আভিশেক শর্মা ফিরে যান। কিন্তু পরের ওভারেই শাহিন শাহ আফ্রিদিকে ছক্কা ও চারে স্বাগত জানান ইশান। তিলাক ভার্মাও একটি চার মেরে চাপ কমান। পঞ্চম ওভারে আবরার আহমেদকে এক ছক্কা ও এক চার হাঁকিয়ে নিজের আগ্রাসী মেজাজ স্পষ্ট করেন ইশান।

সপ্তম ওভারে আবরারের প্রথম দুই বলেই দুটি বাউন্ডারি মেরে মাত্র ২৭ বলেই পূর্ণ করেন হাফ সেঞ্চুরি। পরের বলেও আসে চার। এরপর শাদাব খানের ওভারে আবার ছক্কা-চার মেরে পাকিস্তানি বোলারদের ওপর চাপ বাড়ান তিনি। শেষ পর্যন্ত নবম ওভারে সাইমের চতুর্থ ডেলিভারিতে বোল্ড হয়ে থামেন, তবে তার আগেই ম্যাচের গতিপথ ঘুরিয়ে দিয়েছেন।

এবারের বিশ্বকাপে এটি তার টানা দ্বিতীয় ফিফটি। আগের ম্যাচে নামিবিয়ার বিপক্ষে মাত্র ২৪ বলে ৬১ রানের বিধ্বংসী ইনিংস খেলেছিলেন তিনি। সেদিন ম্যাচসেরা হওয়ার মতো পারফরম্যান্স করেও পুরস্কারটি যায় হার্দিক পান্ডিয়ার হাতে। তবে এবার আর বঞ্চিত হতে হয়নি—বিশ্বকাপের মঞ্চে সেরার স্বীকৃতি পেয়ে পূর্ণতা পেল ইশান কিষানের দুর্দান্ত যাত্রা।

সর্বশেষ সংবাদ

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শুরুতেই ধাক্কা খেলেও ভেঙে পড়েনি ভারত।

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে

ক্রিকেট

পঞ্চাশ ছোঁয়া ইনিংসে দলকে রেকর্ডপুঁজি গড়ার ভিত্তি গড়লেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার

ক্রিকেট

ইশান কিষানের আগুনঝরা ব্যাটিং আর পেস-স্পিনের দুর্দান্ত যৌথ আক্রমণে আরেকবার

ক্রিকেট

নেপালকে হারানোর পথে বল হাতে আলো ছড়িয়ে অনন্য দুটি কীর্তি

ক্রিকেট

স্কটল্যান্ড ও ইংল্যান্ডকে হারানোর পর নেপালকেও উড়িয়ে দিয়ে সবার আগে