BN

টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরিতে লঙ্কার নায়ক নিসাঙ্কা

টুর্নামেন্টে প্রথম সেঞ্চুরিতে লঙ্কার নায়ক নিসাঙ্কা

অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দেওয়ার পথে অসাধারণ ইনিংস খেলে

অস্ট্রেলিয়ার বিপক্ষে দলকে দারুণ এক জয় এনে দেওয়ার পথে অসাধারণ ইনিংস খেলে ম্যাচসেরার পুরস্কার জিতলেন শ্রীলঙ্কার ওপেনার পাথুম নিসাঙ্কা।

টুর্নামেন্টের আগের দুই ম্যাচে তেমন ছাপ রাখতে পারেননি তিনি। তবে সবচেয়ে প্রয়োজনের সময়েই জ্বলে উঠলেন নিসাঙ্কা। কানায় কানায় পূর্ণ গ্যালারির সামনে খেললেন অনবদ্য এক ইনিংস। আসরের প্রথম সেঞ্চুরি তুলে নিয়ে শ্রীলঙ্কাকে তুলে দিলেন সুপার এইটে।

পাল্লেকেলেতে সোমবার ৮ উইকেটের বড় জয় পায় শ্রীলঙ্কা। অস্ট্রেলিয়ার করা ১৮১ রান তারা পেরিয়ে যায় ১২ বল হাতে রেখেই।

এই জয়ের কেন্দ্রে ছিলেন নিসাঙ্কা। টি-টোয়েন্টিতে নিজের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকান তিনি—৫২ বলে ৫ ছক্কা ও ১০ চারে অপরাজিত ১০০ রান। এই ফরম্যাটে এটি তার ষষ্ঠ ম্যাচসেরা পুরস্কার, বিশ্বকাপে দ্বিতীয়। এর আগে ২০২২ আসরে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে প্রথমবার ম্যাচসেরা হয়েছিলেন তিনি।

শুধু ব্যাটেই নয়, ফিল্ডিংয়েও গুরুত্বপূর্ণ অবদান রাখেন নিসাঙ্কা। ১৬ ওভারে অস্ট্রেলিয়ার স্কোর ছিল ৪ উইকেটে ১৬০—সেখান থেকে ২০০ রান অসম্ভব কিছু ছিল না। কিন্তু সপ্তদশ ওভারের প্রথম বলেই দুর্দান্ত এক ক্যাচে গ্লেন ম্যাক্সওয়েলকে ফেরান তিনি। সেই মুহূর্ত থেকেই ভেঙে পড়ে অস্ট্রেলিয়ার ইনিংস। শেষ চার ওভারে মাত্র ২১ রান তুলেই অলআউট হয়ে যায় মিচেল মার্শের দল।

রান তাড়ায় শুরুতে কুসাল পেরেরা দ্রুত ফিরলেও, কুসাল মেন্ডিসের সঙ্গে ৯৭ রানের জুটিতে দলের ভিত মজবুত করেন নিসাঙ্কা। পরে পাভান রাত্নায়েকের সঙ্গে আরেকটি কার্যকর জুটিতে সহজেই জয়ের বন্দরে পৌঁছে দেন দলকে।

ম্যাচ শেষে নিজের ইনিংস নিয়ে সন্তুষ্টির কথা জানান নিসাঙ্কা।
“আজ উইকেট খুব ভালো ছিল। নিজের স্বাভাবিক খেলাটা খেলতে পেরেছি। সেঞ্চুরি করতে পেরে খুব খুশি। আমাদের ভালো একটি পাওয়ার প্লে দরকার ছিল, কুসালের (মেন্ডিস) সঙ্গে জুটিটাও দারুণ হয়েছে।”

সর্বশেষ সংবাদ

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

ফুটবল

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত

ক্রিকেট

টি-টোয়েন্টি বিশ্বকাপের আসরে টানা দুই ম্যাচ একাদশের বাইরে থাকতে হওয়ায়

ক্রিকেট

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে