BN

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায়, জিম্বাবুয়ে সুপার এইটে

বিশ্বকাপ থেকে অস্ট্রেলিয়া বিদায়, জিম্বাবুয়ে সুপার এইটে

আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচটি ঘিরে চলছিল নানা সমীকরণ, কিন্তু সব হিসাবে পানি

আয়ারল্যান্ডের বিপক্ষে জিম্বাবুয়ের ম্যাচটি ঘিরে চলছিল নানা সমীকরণ, কিন্তু সব হিসাবে পানি ঢেলে দিল বিরূপ প্রকৃতি।

জিম্বাবুয়ে-আয়ারল্যান্ড লড়াইয়ের ফলের ওপর নির্ভর করছিল তিন দলের সুপার এইটে যাওয়ার ভাগ্য। কিন্তু মাঠে বল গড়ানোর আগেই বৃষ্টি সব ভেস্তে দিল, টস হওয়ারও সুযোগ পেল না। প্রকৃতির এই নিষ্ঠুরতায় কপাল খুলল জিম্বাবুয়ের, আর বিশ্বকাপ থেকে বিদায় নিশ্চিত হলো অস্ট্রেলিয়া ও আয়ারল্যান্ডের।

মঙ্গলবার পাল্লেকেলেতে টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘বি’ গ্রুপের ম্যাচে মুখোমুখি হওয়ার কথা ছিল আইরিশ ও জিম্বাবুইয়ানদের। তবে দফায় দফায় বৃষ্টির কারণে শেষ পর্যন্ত মাঠের লড়াই আর হলো না। প্রায় আড়াই ঘণ্টা অপেক্ষার পর আম্পায়াররা ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করেন। এতে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে নিশ্চিতভাবেই সুপার এইটে জায়গা করে নিল জিম্বাবুয়ে।

এর আগে সোমবার অস্ট্রেলিয়াকে হারিয়ে সুপার এইট নিশ্চিত করে শ্রীলঙ্কা। তিন ম্যাচে ছয় পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে আছে সহ-আয়োজকরা।

ওমানকে হারিয়ে বিশ্বকাপ শুরু করা জিম্বাবুয়ে পরের ম্যাচে অস্ট্রেলিয়াকে হারিয়েছিল। এরপর আজ আইরিশদের বিপক্ষে স্রেফ এক পয়েন্ট দরকার ছিল সিকান্দার রাজাদের। বৃষ্টির কল্যাণে সেটাই মিলে গেল।

অন্যদিকে, সুপার এইটের আশা টিকিয়ে রাখতে আয়ারল্যান্ডের সামনে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু বৃষ্টির কারণে তারা সেই সুযোগই পেল না। চার ম্যাচে তিন পয়েন্ট নিয়ে আপাতত তৃতীয় স্থানে আছে আইরিশরা।

তিন ম্যাচের মাত্র একটিতে জেতা অস্ট্রেলিয়ার পয়েন্ট দুই। শুক্রবার ওমানের বিপক্ষে তাদের শেষ ম্যাচ। বাছাইপর্বে দুর্দান্ত খেলে মূল পর্বে আসা জিম্বাবুয়ে এখন স্বপ্নের ফর্মে আছে। গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার লড়াইয়ে বৃহস্পতিবার তারা মুখোমুখি হবে শ্রীলঙ্কার।

সর্বশেষ সংবাদ

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার বিশ্বকাপ

ফুটবলার থেকে রাজনীতিক, এবার আমিনুল হকের কাঁধে আরও বড়

ক্রিকেট

ঝড়ো ব‍্যাটিংয়ে কঠিন সমীকরণ মিলিয়ে দিয়ে কেবল নেপালের ১২ বছরের

ফুটবল

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার বিশ্বকাপ মাঠে

ফুটবল

ফুটবলার থেকে রাজনীতিক, এবার আমিনুল হকের কাঁধে আরও বড় দায়িত্ব।

ক্রিকেট

১৭১ রানের লক্ষ্য। টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডের মতো দলের বিপক্ষে এই