BN

বিশ্বকাপে ভরাডুবির দায়ে পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা

বিশ্বকাপে ভরাডুবির দায়ে পাকিস্তান ক্রিকেটারদের জরিমানা

টিটোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার দায়ে পাকিস্তান ক্রিকেট দলের সব সদস্যকে বড় অংকের

টিটোয়েন্টি বিশ্বকাপে চরম ব্যর্থতার দায়ে পাকিস্তান ক্রিকেট দলের সব সদস্যকে বড় অংকের জরিমানা করেছে পিসিবি। সেমিফাইনালে উঠতে না পারায় প্রত্যেক খেলোয়াড়কে ৫০ লাখ পাকিস্তানি রুপি (প্রায় ১৮ হাজার মার্কিন ডলার) করে জরিমানা গুনতে হচ্ছে। আইসিসির কোনো টুর্নামেন্টে টানা চারবার সেমিফাইনাল মিস করার এমন ঘটনা পাকিস্তানের ইতিহাসে এবারই প্রথম।

মজার ব্যাপার হলো, এই জরিমানা কোনো শৃঙ্খলাভঙ্গের জন্য নয় বরং পুরোপুরি বাজে পারফরম্যান্সের কারণে দেওয়া হয়েছে। জানা গেছে, গ্রুপ পর্বে ভারতের কাছে ৬৬ রানে হারার পরপরই এই জরিমানার ঘোষণা দেওয়া হয়েছিল। তবে বোর্ড থেকে জানানো হয়েছিল, যদি দল সেমিফাইনালে উঠতে পারে তবে এই জরিমানা মওকুফ করা হবে। কিন্তু শেষ পর্যন্ত সেটি আর সম্ভব হয়নি।

সুপার এইট পর্বে নিউজিল্যান্ডের সাথে ম্যাচটি বৃষ্টিতে ভেসে যাওয়ার পর ইংল্যান্ডের কাছে হেরে যায় পাকিস্তান। শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে জিতলেও সেই জয় সেমিফাইনালে যাওয়ার জন্য যথেষ্ট ছিল না। ফলে বড় স্বপ্ন নিয়ে টুর্নামেন্ট শুরু করলেও বাবর আজমদের ফিরতে হয়েছে খালি হাতে।

অতীতে শৃঙ্খলাভঙ্গের কারণে শাস্তির নজির থাকলেও কেবল খারাপ খেলার জন্য পুরো দলকে এভাবে জরিমানা করার ঘটনা ক্রিকেট বিশ্বে বিরল। তবে পিসিবি গত কয়েক মাস ধরেই কঠোর অবস্থানে আছে। এর আগে এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে হারার পর খেলোয়াড়দের বিদেশি লিগে খেলার অনুমতি (এনওসি) সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল।

পুরো দল ব্যর্থ হলেও ব্যক্তিগতভাবে উজ্জ্বল ছিলেন সাহেবজাদা ফারহান। এক বিশ্বকাপে সবচেয়ে বেশি রানের রেকর্ড গড়ার পাশাপাশি একমাত্র খেলোয়াড় হিসেবে একই টুর্নামেন্টে দুটি সেঞ্চুরি করার কীর্তি গড়েছেন তিনি। তবে তার এই ব্যক্তিগত সাফল্যও দলের ওপর থেকে জরিমানার কোপ কমাতে পারেনি।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের