BN

করাচিতে পারভেজবিহীন লাহোরের লজ্জাজনক হার ও উইকেটশূন্য মুস্তাফিজ

করাচিতে পারভেজবিহীন লাহোরের লজ্জাজনক হার ও উইকেটশূন্য মুস্তাফিজ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই মাঠে নামতে

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই মাঠে নামতে হয়েছিল লাহোর কালান্দার্সকে। আর এই হার্ডহিটার ব্যাটারের অনুপস্থিতিতে নিদারুণ ব্যাটিং বিপর্যয়ে পড়ে অল্প রানেই গুটিয়ে গেছে দলটি। ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে বড় হারের দিনে বল হাতে খুব একটা সুবিধা করতে পারেননি অভিজ্ঞ পেসার মুস্তাফিজুর রহমানও।

বৃহস্পতিবার করাচিতে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ম্যাচে ইসলামাবাদের কাছে ৯ উইকেটের বিশাল ব্যবধানে হেরেছে লাহোর। টস জিতে আগে ব্যাটিং করতে নেমে শেষ ৫ উইকেট মাত্র ২৪ রানে হারিয়ে ১০০ রানেই থমকে যায় লাহোরের ইনিংস। জবাবে ৫৮ বল হাতে রেখেই অনায়াস জয় তুলে নেয় ইসলামাবাদ।

করাচি কিংসের বিপক্ষে আগের ম্যাচে ১৯ বলে ৪৫ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেছিলেন পারভেজ। সেই ইনিংসে ছিল ৫টি ছক্কা ও ২টি চারের মার। ইসলামাবাদের বিপক্ষে টসের সময় লাহোর অধিনায়ক শাহিন শাহ আফ্রিদি জানান যে চোটের কারণে পারভেজ এই ম্যাচে খেলতে পারছেন না। তবে চোট কতটা গুরুতর সে বিষয়ে কিছু জানাননি তিনি। তার বদলে জিম্বাবুয়ের অলরাউন্ডার রায়ান বার্লকে একাদশে নেয় লাহোর।

অন্যদিকে মুস্তাফিজুর রহমান এই ম্যাচে ২ ওভার বোলিং করে উইকেটশূন্য ছিলেন। খরচ করেন ১৬ রান। ইনিংসের সপ্তম ওভারে মুস্তাফিজ যখন প্রথম বল করতে আসেন তখন ডেভন কনওয়ে তাকে চার মেরে স্বাগত জানান। তবে পরের পাঁচ বলে দারুণভাবে ঘুরে দাঁড়িয়ে তিনি দেন মাত্র ৩ রান।

নিজের দ্বিতীয় ওভারে মুস্তাফিজ প্রথম পাঁচ বলে ৫ রান দিলেও শেষ বলে বাউন্ডারি হজম করেন। এর আগে আসরের তিনটি ম্যাচেই উইকেটের দেখা পেয়েছিলেন কাটার মাস্টার। সবশেষ করাচির বিপক্ষে ২০ রানের জয়ের ম্যাচে তিনি ৩৭ রান খরচায় ২ উইকেট শিকার করেছিলেন।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,