BN

সেমিফাইনালের লড়াইয়ে বিশেষ চমক দিতে প্রস্তুত অভিষেক

সেমিফাইনালের লড়াইয়ে বিশেষ চমক দিতে প্রস্তুত অভিষেক

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ, সামনে শক্তিশালী ইংল্যান্ড। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয়

টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালের মহারণ, সামনে শক্তিশালী ইংল্যান্ড। এমন হাইভোল্টেজ ম্যাচের আগে ভারতীয় শিবিরের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম ওপেনার অভিষেক শর্মা। ব্যাটে রান নেই, আত্মবিশ্বাসও যেন তলানিতে। কিন্তু খোদ রিকি পন্টিং যখন অভয় দেন, তখন সমালোচকদেরও দ্বিতীয়বার ভাবতে হয়। সাবেক এই অজি অধিনায়কের বিশ্বাস, সেমিফাইনালের বড় মঞ্চের জন্যই বিশেষ কিছু জমিয়ে রেখেছেন অভিষেক।

দুঃস্বপ্নের মতো এক বিশ্বকাপ সফর

চলতি বিশ্বকাপে অভিষেকের সময়টা কাটছে চরম হতাশায়। টানা তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়ার পর যোগ হয় ফুড পয়েন্টজনিং। অসুস্থতার কারণে নামিবিয়ার বিপক্ষে মাঠে নামাই হয়নি তার। সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ১৫ রান করলেও পুরো ইনিংসে ছিল কেবল রান পাওয়ার ছটফটানি। জিম্বাবুয়ের বিপক্ষে ৩০ বলে ৫৫ রান করে কিছুটা আশা জাগালেও পরের ম্যাচেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আউট হন মাত্র ১০ রানে। ৬ ইনিংসে তিনবার শূন্যসহ মোটে ৮০ রান—পরিসংখ্যানটা অন্তত অভিষেকের নামের সাথে একদমই মানায় না।

পন্টিংয়ের অটুট বিশ্বাস

এতকিছুর পরও পন্টিং হার মানছেন না। আইসিসি রিভিউতে তিনি বলেন:

“টুর্নামেন্ট শুরুর আগে ভেবেছিলাম অভিষেকই সর্বোচ্চ রান সংগ্রাহক হবে। সেটা না হলেও আমি এখনো ওর ওপরই বাজি ধরছি। আমার মনে হচ্ছে, সেমিফাইনালের জন্য ও বিশেষ কিছু জমিয়ে রেখেছে।”

পন্টিং মনে করেন, ভারতের ব্যাটিং লাইনআপ বেশ গভীর বলেই অভিষেকের অফ-ফর্ম খুব একটা চোখে লাগছে না। তবে এই বাঁহাতি ওপেনারের যে ‘ইমপ্যাক্ট’, সেটাই তাকে সত্যিকারের ম্যাচ উইনার হিসেবে আলাদা করে রাখে।

বিশ্রামের দাওয়াই ও ভবিষ্যৎ পরিকল্পনা

অভিষেককে পরামর্শ দিতে গিয়ে পন্টিং বলেন, রান না পেলে সারাক্ষণ নেটে পড়ে থাকা কোনো সমাধান নয়। বরং কয়েকদিন ব্যাট-প্যাড কিটব্যাগে বন্দি করে ক্রিকেট থেকে দূরে থাকাই ভালো। এতে মানসিক ক্লান্তি দূর হয়। অনুশীলনে শুধু ফিল্ডিং আর বোলিং করে নিজেকে ব্যাটিংয়ের জন্য ক্ষুধার্ত রাখার পরামর্শ দিয়েছেন তিনি।

ইংল্যান্ডের বিপক্ষে মাঠের লড়াইয়ে নামার আগে পন্টিংয়ের এই ‘জহুরির চোখ’ কতটা সঠিক প্রমাণিত হয়, এখন সেটাই দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের