BN

ফাইনালে স্যামসনের সেঞ্চুরি দেখতে চান অশ্বিন

ফাইনালে স্যামসনের সেঞ্চুরি দেখতে চান অশ্বিন

ভারতের টানা দুই জয়ের নায়ক সাঞ্জু স্যামসন। রবিচন্দ্রন অশ্বিন বিশ্বাস করেন, ফর্মের

ভারতের টানা দুই জয়ের নায়ক সাঞ্জু স্যামসন। রবিচন্দ্রন অশ্বিন বিশ্বাস করেন, ফর্মের তুঙ্গে থাকা স্যামসন ফাইনালের মঞ্চেও নিজের জাত চেনাবেন।

টুর্নামেন্ট শুরুর আগে অশ্বিন আশা করেছিলেন স্যামসনের ব্যাটে অন্তত তিনটি সেঞ্চুরি দেখবেন। লক্ষ্য পূরণ না হলেও আক্ষেপ নেই অশ্বিনের। কারণ স্যামসনের খেলা সবশেষ দুটি ইনিংসই ছিল ম্যাচ জেতানো। ৯৭ এবং ৮৯ রানের দুর্দান্ত দুটি ইনিংস খেলে দলকে ফাইনালে তুলেছেন তিনি। এখন অশ্বিনের চাওয়া একটাই—রোববার আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে শিরোপা নির্ধারণী ম্যাচে যেন একটি সেঞ্চুরি আসে স্যামসনের ব্যাট থেকে।

অশ্বিনের চোখে স্যামসন

টুর্নামেন্টের শুরুতে একাদশের বাইরে থাকলেও এখন দলের ব্যাটিংয়ের মূল ভরসা সাঞ্জু। নিজের ইউটিউব চ্যানেলে অশ্বিন বলেন,

“আমি বলেছিলাম ও তিনটি সেঞ্চুরি করবে। এখন পর্যন্ত ৯৭ আর ৮৯ করেছে। আমার মনে হয়, ফাইনালে একটি সেঞ্চুরি করতে পারলেই সব সুদে-আসলে উশুল হয়ে যাবে।”

চ্যালেঞ্জ যখন কিউই বোলাররা

বিশ্বকাপের আগে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজে সময়টা ভালো কাটেনি স্যামসনের। স্যান্টনার ও ম্যাট হেনরিদের বলে বারবার পরাস্ত হয়েছিলেন তিনি। তবে অশ্বিন মনে করেন, স্যামসন এখন অন্য ফর্মে আছেন। যেভাবে তিনি জফ্রা আর্চারের গতি সামলেছেন, সেভাবেই যদি হেনরিদের মোকাবিলা করতে পারেন, তবে তাকে থামানো অসম্ভব।

৩১ বছর বয়সী স্যামসন নিজেও সেঞ্চুরি না পাওয়া নিয়ে বিচলিত নন। সেমি-ফাইনালে ৮৯ রানের ইনিংস খেলার পর তিনি জানিয়েছিলেন, ব্যক্তিগত মাইলফলকের চেয়ে দলের জয়ই তার কাছে বড়। এখন দেখার বিষয়, ভারতের এই ‘ম্যাচ উইনার’ আহমেদাবাদের ফাইনালে অশ্বিনের সেই শেষ ইচ্ছাটি পূরণ করতে পারেন কি না।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের