BN

ক্যারিয়ার শেষে আরও ১০টি আইসিসি ট্রফি চান পান্ডিয়া

ক্যারিয়ার শেষে আরও ১০টি আইসিসি ট্রফি চান পান্ডিয়া

টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে যেন উড়ছেন হার্দিক পান্ডিয়া। ফাইনালের আগের

টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে যেন উড়ছেন হার্দিক পান্ডিয়া। ফাইনালের আগের রাত থেকেই মনে মনে জয়ের সুবাস পাচ্ছিলেন এই অলরাউন্ডার। সাফল্যের চূড়ায় বারবার উঠতে কার না ভালো লাগে? হার্দিকও এর ব্যতিক্রম নন। তবে তার এই ক্ষুধা যেন একটু বেশিই। একের পর এক আইসিসি ট্রফি জিতলেও তৃপ্তি নেই তার মনে; ক্যারিয়ার শেষ করার আগে আরও অন্তত ১০টি আইসিসি শিরোপা জয়ের লক্ষ্য স্থির করেছেন তিনি।

আহমেদাবাদের ফাইনালে নিউজিল্যান্ডকে উড়িয়ে দিয়ে ইতিহাস গড়েছে ভারত। প্রথম দল হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ধরে রাখার পাশাপাশি রেকর্ড তিনবার চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করল তারা। ব্যাটে-বলে কিউইদের নাস্তানাবুদ করে ৯৬ রানের বিশাল জয় তুলে নেয় স্বাগতিকরা।

ম্যাচে ১৩ বলে ১৮ রান এবং বল হাতে ১ উইকেট নিলেও পুরো টুর্নামেন্টে পান্ডিয়ার ভূমিকা ছিল অপরিসীম। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং গত বছরের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ী দলেরও অবিচ্ছেদ্য অংশ ছিলেন তিনি। পরপর তিন বছরে তিনটি আইসিসি শিরোপা জিতে পান্ডিয়ার আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ৩২ বছর বয়সী এই তারকা স্পষ্ট জানিয়ে দিলেন, তার যাত্রা কেবল শুরু।

হার্দিক বলেন, “আমার ভেতর এখনও ১০ বছরের ক্রিকেট বাকি আছে এবং আমি চাই আরও ১০টি আইসিসি শিরোপা জিততে। এটাই আমার লক্ষ্য।”

দেশের মাটিতে, হাজার হাজার মানুষের সামনে বিশ্বকাপ জেতাটা পান্ডিয়াকে আবেগপ্রবণ করে তুলেছে। নিজের অনুভূতির কথা জানাতে গিয়ে তিনি বলেন, “ভারতে বিশ্বকাপ জয় এবং মানুষের এই উন্মাদনা এক কথায় অসাধারণ। আমরা অনেক পরিশ্রম করেছি। সত্যি বলতে, গত রাত থেকেই আমি জানতাম আমরাই চ্যাম্পিয়ন হব। পরাজয়ের কথা আমার মাথায় একবারও আসেনি।”

ফাইনালে মাঠে নামার আগে সতীর্থদেরও উজ্জীবিত করেছিলেন তিনি। সেমি-ফাইনালের স্মৃতি হাতড়ে পান্ডিয়া জানান, তিনি ইশান ও অভিষেককে বলেছিলেন কেবল ভালো স্মৃতিগুলো মাথায় নিয়ে মাঠে নামতে। সেই ইতিবাচক মানসিকতাই ভারতকে আজ বিশ্বসেরার মুকুট এনে দিয়েছে।

সর্বশেষ সংবাদ

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কারণে দোহায় আইসিসি বোর্ডের নির্ধারিত

আগামীকাল পাকিস্তানের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে।

ক্রিকেট

২০২৭ বিশ্বকাপকে সামনে রেখে বাংলাদেশ দলের যাত্রা শুরু হচ্ছে পাকিস্তানের

ক্রিকেট

পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতির কারণে দোহায় আইসিসি বোর্ডের নির্ধারিত বৈঠকগুলো

ক্রিকেট

আগামীকাল পাকিস্তানের ক্রিকেটে এক নতুন অধ্যায়ের সূচনা হতে যাচ্ছে। বাংলাদেশের

ক্রিকেট

টানা দুই ছক্কা হজম করে মেজাজ হারিয়ে ড্যারিল মিচেলকে বল