BN

দ্রাবিড় ও লক্ষ্মণকে শিরোপা উৎসর্গ করলেন কোচ গম্ভীর

দ্রাবিড় ও লক্ষ্মণকে শিরোপা উৎসর্গ করলেন কোচ গম্ভীর

ভারতের বিশ্বজয়ের এই আনন্দক্ষণে এক অন্যরকম উদাহরণ তৈরি করলেন কোচ গৌতম গম্ভীর।

ভারতের বিশ্বজয়ের এই আনন্দক্ষণে এক অন্যরকম উদাহরণ তৈরি করলেন কোচ গৌতম গম্ভীর। ট্রফি জেতার সব আলো নিজের ওপর না নিয়ে বরং তিনি কৃতজ্ঞতা জানালেন সেই মানুষগুলোর প্রতি, যারা পর্দার আড়ালে থেকে ভারতীয় ক্রিকেটের শক্ত ভিত গড়ে দিয়েছেন। গম্ভীরের চোখে এই সাফল্যের নেপথ্য নায়ক হলেন রাহুল দ্রাবিড় ও ভিভিএস লক্ষ্মণ।

একটি বড় টুর্নামেন্টের শিরোপা মানে শুধু কয়েক দিনের সাফল্য নয়, এর পেছনে থাকে দীর্ঘ সময়ের পরিশ্রম আর আড়ালে থাকা অনেক মানুষের অবদান। নিউজিল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ের পর সেই মানুষগুলোর অবদানের কথাই মনে করিয়ে দিলেন ভারতের বর্তমান কোচ গৌতম গম্ভীর। বিশেষভাবে কৃতজ্ঞতা প্রকাশ করলেন তার পূর্বসূরি রাহুল দ্রাবিড় এবং ন্যাশনাল সেন্টার অব এক্সিলেন্সের প্রধান ভিভিএস লক্ষ্মণের প্রতি।

রাহুল দ্রাবিড়ের কোচিংয়ে ২০২৪ বিশ্বকাপে ভারত যখন চ্যাম্পিয়ন হয়, সেই সাফল্যের ধারা বজায় রাখা ছিল গম্ভীরের বড় চ্যালেঞ্জ। গম্ভীর অকপটে স্বীকার করেন, “রাহুল ভাই দায়িত্ব পালন করার সময় ভারতীয় ক্রিকেটকে যে অবস্থায় রেখে গেছেন, তার জন্যই আজ আমাদের পথচলা সহজ হয়েছে। এই শিরোপা আমি রাহুল ভাই ও ভিভিএস লক্ষ্মণকে উৎসর্গ করতে চাই।”

বেঙ্গালুরুর ক্রিকেট একাডেমি বা সেন্টার অব এক্সিলেন্সে তরুণ ক্রিকেটারদের তৈরি করা এবং চোট কাটিয়ে খেলোয়াড়দের মাঠে ফেরানোর পেছনে লক্ষ্মণের ভূমিকারও ভূয়সী প্রশংসা করেন গম্ভীর।

গম্ভীরের নিজের পথচলা সবসময় মসৃণ ছিল না। টেস্ট ক্রিকেটে ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হারের পর যখন তীব্র সমালোচনা হচ্ছিল, তখন গম্ভীরের পাশে ছিলেন নির্বাচক অজিত আগারকার এবং তৎকালীন বিসিসিআই সচিব জয় শাহ।

জয় শাহর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে গম্ভীর বলেন, “আমার খারাপ সময়ে খুব বেশি মানুষ আমাকে ফোন করেনি। কিন্তু জয় ভাই সবসময় আমার ওপর আস্থা রেখেছিলেন। এমনকি কোনো ফ্র্যাঞ্চাইজি বা বড় দলের প্রধান কোচ হওয়ার অভিজ্ঞতা না থাকা সত্ত্বেও তিনি আমাকে এই দায়িত্ব দিয়েছিলেন। এই মানুষগুলো যতদিন আছেন, ভারতীয় ক্রিকেট নিরাপদে থাকবে।”

গম্ভীরের এই উদারতা প্রমাণ করে দিল, সাফল্যের মঞ্চে দাঁড়িয়েও পেছনের কারিগরদের ভুলে যাননি তিনি।

সর্বশেষ সংবাদ

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টি

ভারতের বিশ্বজয়ের এই আনন্দক্ষণে এক অন্যরকম উদাহরণ তৈরি করলেন

টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজত্ব নিজেদের দখলে রাখার পর

ক্রিকেট

দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছে বাংলাদেশ। টি-টোয়েন্টি বিশ্বকাপে

ক্রিকেট

টানা দুইবার টি-টোয়েন্টি বিশ্বকাপের রাজত্ব নিজেদের দখলে রাখার পর এবার

ক্রিকেট

টানা দ্বিতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে যেন উড়ছেন হার্দিক পান্ডিয়া।

ফুটবল

লা লিগায় অ্যাথলেতিক বিলবাওয়ের মাঠে ঘাম ঝরানো জয়ের পর এবার