BN

মিচেলকে বল ছুড়ে মেরে শাস্তি পেলেন আর্শদীপ

মিচেলকে বল ছুড়ে মেরে শাস্তি পেলেন আর্শদীপ

টানা দুই ছক্কা হজম করে মেজাজ হারিয়ে ড্যারিল মিচেলকে বল ছুড়ে মারায়

টানা দুই ছক্কা হজম করে মেজাজ হারিয়ে ড্যারিল মিচেলকে বল ছুড়ে মারায় শাস্তির মুখে পড়লেন ভারতীয় পেসার আর্শদীপ সিং। আচরণবিধি ভাঙার দায়ে আইসিসি তাকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করেছে, সেই সঙ্গে তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট।

গত রোববার আহমেদাবাদে ভারত ও নিউজিল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে এই অনাকাঙ্ক্ষিত ঘটনাটি ঘটে। ভারতের দেওয়া ২৫৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে তখন ক্রিজে ছিলেন ড্যারিল মিচেল। একাদশ ওভারে বল করতে আসা আর্শদীপকে দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুটি ছক্কা মারেন তিনি।

এর এক বল পরই মিচেল একটি লো ফুলটস সরাসরি বোলারের দিকে খেলেন। আর্শদীপ ফলো থ্রুতে বলটি ধরেই সজোরে ছুড়ে মারেন ব্যাটসম্যানের দিকে, যা সরাসরি মিচেলের শরীরে আঘাত করে। এতে ভীষণ ক্ষেপে যান মিচেল এবং আর্শদীপের দিকে তেড়ে যান। পরিস্থিতি সামাল দিতে আম্পায়ারকে মাঝপথে এসে হস্তক্ষেপ করতে হয়। যদিও এ ঘটনায় মিচেলকে কোনো শাস্তি পেতে হয়নি।

বল লাগার পরপরই অবশ্য আর্শদীপ ক্ষমা চেয়েছিলেন এবং ওভার শেষে মিচেলের সঙ্গে হাতও মেলান। তবে মাঠের এমন আচরণ আইসিসির নজর এড়ায়নি।

ম্যাচটিতে রেকর্ড রান তুলে নিউজিল্যান্ডকে ৯৬ রানে হারিয়ে টানা দ্বিতীয় ও মোট তৃতীয়বারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতে নিয়েছে ভারত। কিউইদের ১৫৯ রানে গুটিয়ে দেওয়ার পথে আর্শদীপ ৪ ওভারে ৩২ রান দিলেও কোনো উইকেট পাননি।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের