BN

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির নতুন কমিটি

বিসিবি নির্বাচনে অনিয়ম তদন্তে এনএসসির নতুন কমিটি

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গত নির্বাচনে ব্যাপক অনিয়ম, কারসাজি এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ খতিয়ে দেখতে এবার নড়েচড়ে বসেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। এসব অভিযোগের নিরপেক্ষ তদন্তের জন্য পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক (যুগ্ম সচিব) দৌলতুজ্জামান খাঁন স্বাক্ষরিত এক বিবৃতিতে এই কমিটি গঠনের বিষয়টি নিশ্চিত করা হয়। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী এবং এনএসসির চেয়ারম্যান আমিনুল হক এই কমিটির অনুমোদন দিয়েছেন।

তদন্ত কমিটির নেতৃত্বে যারা আছেন

সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানকে এই কমিটির প্রধান করা হয়েছে। কমিটির অন্য চার সদস্য হলেন:

  • মো: সেলিম ফারুক (অতিরিক্ত সচিব, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়)
  • মোহাম্মদ নাসিরুল ইসলাম (যুগ্ম পুলিশ কমিশনার, ডিবি অ্যাডমিন ও দক্ষিণ, ডিএমপি)
  • এ টি এম সাইদুজ্জামান (প্রবীণ ক্রীড়া সাংবাদিক)
  • ব্যারিস্টার সালেহ আকরাম (সুপ্রিম কোর্টের আইনজীবী)

কমিটির কার্যপরিধি ও লক্ষ্য

বিবৃতিতে বলা হয়েছে, এই কমিটি বিসিবি নির্বাচনে ওঠা অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগগুলো পর্যালোচনা করবে। কাউন্সিলর মনোনয়ন প্রক্রিয়া বিসিবির গঠনতন্ত্র ও প্রচলিত আইন মেনে হয়েছে কি না, তা যাচাই করা হবে। প্রয়োজনে সংশ্লিষ্ট ক্লাব বা সংস্থার ব্যাখ্যা গ্রহণ এবং নথিপত্র সংগ্রহ করবে এই কমিটি। এছাড়া ভবিষ্যতে বিসিবি নির্বাচনে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রয়োজনীয় সুপারিশও প্রদান করবে তারা।

তদন্তের প্রয়োজনে কমিটি যেকোনো বিশেষজ্ঞ ব্যক্তিকে সংযুক্ত করার ক্ষমতা রাখে। কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

নির্বাচন ঘিরে বিতর্ক

গত অক্টোবরে অনুষ্ঠিত বিসিবির এই নির্বাচনকে কেন্দ্র করে আগে থেকেই নানা বিতর্ক চলছিল। সাবেক অধিনায়ক তামিম ইকবাল ওল্ড ডিওএইচএসের কাউন্সিলর হিসেবে মনোনয়নপত্র তুললেও ‘সরকারের একটি অংশের’ প্রভাব বিস্তারের অভিযোগে শেষ মুহূর্তে সরে দাঁড়ান। নির্বাচনে সরকারের ‘নগ্ন হস্তক্ষেপের’ অভিযোগ তুলে আরও অনেক প্রার্থী নির্বাচন বর্জন করেছিলেন।

সম্প্রতি ঢাকার ৫টি ক্লাব এবং জেলা ও বিভাগীয় কোটার বেশ কয়েকজন কাউন্সিলর এনএসসিতে লিখিত অভিযোগ জানানোর পর এই তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত এলো। উল্লেখ্য, এই বোর্ডকে ‘অবৈধ’ দাবি করে ঢাকার ৪৫টি ক্লাব গত পাঁচ মাস ধরে সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে দূরে রয়েছে।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের