BN

তিন মাস পিছিয়ে গেল নারী বিপিএল

তিন মাস পিছিয়ে গেল নারী বিপিএল

নারী বিপিএলের প্রথম আসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বেশ উন্মাদনা ছিল। কথা ছিল,

নারী বিপিএলের প্রথম আসর নিয়ে ক্রিকেটপ্রেমীদের মাঝে বেশ উন্মাদনা ছিল। কথা ছিল, জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে ফাইনাল ম্যাচটি হবে বাংলা নববর্ষের দিনে। কিন্তু বিসিবির সেই পরিকল্পনায় বড় ধরনের ছন্দপতন ঘটল। নির্ধারিত সময়ে মাঠে গড়াচ্ছে না বহুল প্রতীক্ষিত এই টুর্নামেন্ট।

পরিবর্তিত সূচি ও ভেন্যু

আগের সূচি অনুযায়ী টুর্নামেন্টটি আগামী ৪ থেকে ১৪ এপ্রিল হওয়ার কথা ছিল। তবে বুধবার রাতে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, আসরটি এখন হবে ১০ থেকে ২১ জুলাই। শুধু সূচিই নয়, বদলেছে ভেন্যু পরিকল্পনাও। আগে কেবল ঢাকা ও চট্টগ্রামে খেলা হওয়ার কথা থাকলেও নতুন করে যুক্ত হয়েছে বগুড়া।

কেন এই বিলম্ব?

আসলে হাতে সময় খুব একটা নেই, অথচ বিসিবি এখনো ফ্র্যাঞ্চাইজিগুলোই চূড়ান্ত করতে পারেনি। শোনা যাচ্ছিল, দল নিতে আগ্রহী প্রতিষ্ঠান খুব একটা পাওয়া যাচ্ছে না। বিসিবির বক্তব্যেও সেই বাস্তবতার প্রতিফলন ঘটেছে। বোর্ড জানিয়েছে, বৈশ্বিক প্রেক্ষাপট বিবেচনায় ফ্র্যাঞ্চাইজি মালিক ও স্টেকহোল্ডারদের সাথে আলোচনার ভিত্তিতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে দলগুলো স্কোয়াড গোছানো এবং বিদেশি ক্রিকেটারদের সাথে চুক্তির জন্য বাড়তি সময় পাবে।

এছাড়া জুন-জুলাইয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হওয়ার পর এই টুর্নামেন্টটি আয়োজন করলে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার বেশি পাওয়া যাবে বলে আশা করছে বিসিবি।

নতুন সূচি অনুযায়ী, টুর্নামেন্টের জমকালো উদ্বোধন ও প্রথম দিকের ম্যাচগুলো হবে বগুড়ার শহীদ চান্দু স্টেডিয়ামে। এরপর খেলা গড়াবে চট্টগ্রামে। আর সবশেষে ২১ জুলাই মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। কিন্তু

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যে দাপট আর্সেনাল দেখিয়েছিল, নকআউট

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন

ফুটবল

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। কিন্তু মাঠের

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যে দাপট আর্সেনাল দেখিয়েছিল, নকআউট পর্বের

ক্রিকেট

পাকিস্তানের বিপক্ষে প্রথম ওয়ানডেতে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন নাহিদ

ফুটবল

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান চরম উত্তেজনা আর পাল্টাপাল্টি হামলার