BN

বিশ্বজয়ের উৎসব শেষ আর এবার গম্ভীরের নজর নতুন মিশনে

বিশ্বজয়ের উৎসব শেষ আর এবার গম্ভীরের নজর নতুন মিশনে

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত।

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছে ভারত। সীমিত ওভারের ক্রিকেটে ভারত এখন অপ্রতিরোধ্য এক নাম। তবে মুদ্রার উল্টো পিঠ হলো টেস্ট ক্রিকেট, যেখানে ভারতের পারফরম্যান্স মোটেও সন্তোষজনক নয়। আর তাই কোচ গৌতম গম্ভীরের পরবর্তী মিশন এখন ক্রিকেটের এই অভিজাত সংস্করণকে ঘিরেই।

আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা ভারতের জন্য এখনও অধরা এক স্বপ্ন। প্রথম দুই আসরে ফাইনাল খেললেও নিউজিল্যান্ড আর অস্ট্রেলিয়ার কাছে হেরে স্বপ্নভঙ্গ হয়েছে তাদের। এমনকি শেষ আসরে তো ফাইনালের টিকিটই মেলেনি। বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ৬ নম্বরে থাকা ভারতের অবস্থা বেশ নাজুক। ৯ ম্যাচের মধ্যে জয় এসেছে মাত্র ৪টিতে, আর র‍্যাঙ্কিংয়েও তারা নেমে গেছে চার নম্বরে।

গম্ভীর কোচ হওয়ার পর টেস্টে ভারতের পারফরম্যান্স নিয়ে কম সমালোচনা হয়নি। ঘরের মাঠে নিউজিল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়া কিংবা দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ হার—সব মিলিয়ে গম্ভীরের চাকরি থাকা নিয়েই প্রশ্ন উঠেছিল। তবে সীমিত ওভারের ক্রিকেটে জোড়া বিশ্বজয়ে সেই চাপ কিছুটা কমেছে।

এখন চ্যালেঞ্জটা নিজের কাঁধে তুলে নিয়েছেন গম্ভীর। ভারতীয় সংবাদ সংস্থা এএনআই-কে তিনি জানান, তার হৃদয়ের খুব কাছের জায়গা হলো টেস্ট ক্রিকেট। গম্ভীর বলেন, “টেস্ট ক্রিকেটকে আমি লালন করি। আমাদের পরবর্তী লক্ষ্য হলো টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জায়গা করে নেওয়া। হাতে আরও ৯টির মতো ম্যাচ আছে, এখন সব মনোযোগ ওখানেই।”

দলে এখন চলছে তরুণদের জয়গান। শুভমান গিলের নেতৃত্বে নতুন এক টেস্ট দল গড়ার প্রক্রিয়া চলছে। গম্ভীর মনে করেন, সাদা বলের চেয়ে লাল বলের ক্রিকেটে থিতু হওয়া অনেক বেশি কঠিন। তিনি আরও যোগ করেন, “ড্রেসিংরুমের সবাই এখন টেস্টে ভালো করতে মরিয়া। কারণ নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার আসল জায়গা এটাই। পাঁচ দিন হাড়ভাঙা খাটুনির পর টেস্ট ম্যাচ জয়ের যে তৃপ্তি, তা টি-টোয়েন্টি বা ওয়ানডে জয়কেও হার মানায়।”

ভারতের পরবর্তী টেস্ট আগামী জুনে আফগানিস্তানের বিপক্ষে। যদিও সেটি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ নয়, তবে গম্ভীরের আসল লড়াই শুরু হবে এরপর থেকেই।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের