BN

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে রাজা তৃতীয় চার্লসকে আমন্ত্রণ

টেস্ট ক্রিকেটের ১৫০ বছর পূর্তিতে রাজা তৃতীয় চার্লসকে আমন্ত্রণ

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল টেস্ট ক্রিকেটের গৌরবময় পথচলা। সেই ঐতিহাসিক মুহূর্তের ১৫০ বছর পূর্তি হতে যাচ্ছে আগামী বছর। দেড়শ বছরের এই মাইলফলক উদ্‌যাপন করতে আবারও সেই মেলবোর্নেই মুখোমুখি হচ্ছে ক্রিকেটের দুই চিরপ্রতিদ্বন্দ্বী—অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড।

২০২৭ সালের ১১ থেকে ১৫ মার্চ ফ্লাডলাইটের আলোয় মেলবোর্নে আয়োজিত হবে এই বিশেষ দিবা-রাত্রির টেস্ট ম্যাচ। তবে সবচেয়ে বড় খবর হলো, এই মাহেন্দ্রক্ষণকে আরও স্মরণীয় করে তুলতে যুক্তরাজ্যের রাজা তৃতীয় চার্লসকে বিশেষ আমন্ত্রণ জানিয়েছে আয়োজকরা। শুধু রাজপরিবারই নয়, বিশ্ব ক্রিকেটের কিংবদন্তিদের উপস্থিতিতে মেলবোর্ন হয়ে উঠবে তারার মেলা।

এর আগে ১৯৭৭ সালে এই মাঠেই টেস্ট ক্রিকেটের শতবর্ষ পূর্তি ধুমধাম করে পালন করা হয়েছিল। সেই ম্যাচে উপস্থিত ছিলেন যুক্তরাজ্যের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথ। আয়োজকদের আশা, এবার রাজা তৃতীয় চার্লস উপস্থিত থেকে এই ঐতিহাসিক উৎসবের মর্যাদা আরও বাড়িয়ে দেবেন।

ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী টড গ্রিনবার্গ সিডনি মর্নিং হেরাল্ডকে জানান, “রাজা অথবা রাজপরিবারের কোনো প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য আমরা যথাযথভাবে আমন্ত্রণ পাঠিয়েছি। আমাদের লক্ষ্য থাকবে ম্যাচের প্রথম দিন, প্রথম বল থেকেই যেন রাজপরিবারের কাউকে আমরা সাথে পাই।”

ইতিমধ্যেই এই ম্যাচকে ঘিরে ক্রিকেটপ্রেমীদের মধ্যে তুমুল উন্মাদনা দেখা দিয়েছে। ব্যালটের মাধ্যমে টিকিট বিক্রি শুরুর অল্প সময়ের মধ্যেই সোয়া লাখের বেশি টিকিট বিক্রি হয়ে গেছে। বিশেষ করে প্রথম তিন দিনের টিকিট প্রায় শেষ।

এই আয়োজন শুধু একটি ম্যাচেই সীমাবদ্ধ থাকছে না। আইসিসি হল অব ফেমে জায়গা পাওয়া জীবিত সব নারী ও পুরুষ ক্রিকেটার থেকে শুরু করে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাবেক অধিনায়কদেরও এই উৎসবে আমন্ত্রণ জানানো হয়েছে। এমনকি আয়োজকরা চেষ্টা করছেন লর্ডসে সংরক্ষিত ক্রিকেটের অমূল্য সম্পদ ‘অ্যাশেজ ছাইদানি’ বা আর্নটিও এই উপলক্ষ্যে মেলবোর্নে নিয়ে আসতে।

সব মিলিয়ে দেড়শ বছরের এই মাইলফলককে কেন্দ্র করে মেলবোর্ন হতে যাচ্ছে বিশ্ব ক্রিকেটের এক মিলনমেলা।

সর্বশেষ সংবাদ

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা

ফেদে ভালভার্দে সবসময়ই মাঠে নিজের জাদু দেখান, কিন্তু সাধারণ

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে

ফুটবল

ফেদে ভালভার্দে সবসময়ই মাঠে নিজের জাদু দেখান, কিন্তু সাধারণ মানুষের

ফুটবল

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। কিন্তু মাঠের

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যে দাপট আর্সেনাল দেখিয়েছিল, নকআউট পর্বের