BN

মুস্তাফিজের বদলে মুজারাবানিকে নিল কলকাতা

মুস্তাফিজের বদলে মুজারাবানিকে নিল কলকাতা

মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল শোরগোল ফেলে দিয়েছিল কলকাতা নাইট

মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল শোরগোল ফেলে দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। লম্বা সময় নীরব থাকার পর অবশেষে সেই শূন্যস্থান পূরণ করল তারা। পেস ইউনিটের শক্তি বাড়াতে কেকেআর এবার দলে টেনেছে জিম্বাবুয়ের দীর্ঘদেহী পেসার ব্লেসিং মুজারাবানিকে। শুক্রবার আইপিএলের তিনবারের চ্যাম্পিয়নরা আনুষ্ঠানিকভাবে এই চুক্তির বিষয়টি নিশ্চিত করেছে।

আইপিএলের ডাকে পিএসএলকে ‘না’

আইপিএলে খেলার সুযোগ পেয়ে পাকিস্তান সুপার লিগ (পিএসএল) থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন মুজারাবানি। ক্রিকেট ভিত্তিক ওয়েবসাইট ইএসপিএনক্রিকইনফোর খবর অনুযায়ী, তিনি এরই মধ্যে নিজের সিদ্ধান্ত ইসলামাবাদ ইউনাইটেডকে জানিয়ে দিয়েছেন।

বিতর্কিত প্রেক্ষাপট

গত ডিসেম্বরের নিলামে ৯ কোটি ২০ লাখ রুপিতে মুস্তাফিজকে নিয়ে রীতিমতো কাড়াকাড়ি করেছিল কেকেআর। কিন্তু মাত্র এক মাস পরেই বিসিসিআইয়ের নির্দেশে তাকে দল থেকে ছেঁটে ফেলে তারা। এই ঘটনাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটীয় সম্পর্কে চিড় ধরে, যার রেশ পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপেও। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে বাংলাদেশ এবারের বিশ্বকাপে অংশ নিতে ভারতে যায়নি। মুস্তাফিজ অবশ্য কলকাতা থেকে বাদ পড়ার দুই দিনের মাথায় লাহোর কালান্দার্সের সঙ্গে বড় অঙ্কের চুক্তিতে পিএসএলে নাম লেখান।

মুজারাবানির উত্থান

পিএসএলে খেলার অভিজ্ঞতা থাকলেও আইপিএলে এখনও অভিষেক হয়নি মুজারাবানির। যদিও গত মৌসুমে শিরোপাজয়ী রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু দলে লুঙ্গি এনগিডির বদলি হিসেবে ছিলেন তিনি। এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপে বল হাতে রীতিমতো আগুন ঝরিয়েছেন এই জিম্বাবুইয়ান। ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার পাশাপাশি জায়গা করে নিয়েছেন বিশ্বকাপের সেরা একাদশেও।

নিষেধাজ্ঞার শঙ্কা?

আগামী ২৬ মার্চ শুরু হতে যাচ্ছে পিএসএল, যার মাত্র দুই দিন পরেই পর্দা উঠবে আইপিএলের। একই সময়ে অনুষ্ঠিত হতে যাওয়া এই দুই টুর্নামেন্টের টানা দ্বিতীয় বছরের মতো সংঘাত সৃষ্টি হলো। গত বছর পিএসএল ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যোগ দেওয়ায় দক্ষিণ আফ্রিকান কর্বিন বশকে নিষিদ্ধ করেছিল পিএসএল কর্তৃপক্ষ। মুজারাবানির ক্ষেত্রেও তেমন কোনো কঠোর সিদ্ধান্ত আসে কি না, তা এখন দেখার বিষয়।

সর্বশেষ সংবাদ

ছোটবেলায় যে ক্লাবের জার্সি গায়ে জড়িয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল,

বিশ্বকাপ মিশন শেষে ভারত থেকে দেশে ফিরেই বড় এক

মুস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে ক্রিকেট বিশ্বে তুমুল শোরগোল ফেলে

ফুটবল

ছোটবেলায় যে ক্লাবের জার্সি গায়ে জড়িয়ে ফুটবলে হাতেখড়ি হয়েছিল, সেই

ক্রিকেট

বিশ্বকাপ মিশন শেষে ভারত থেকে দেশে ফিরেই বড় এক সিদ্ধান্ত

ক্রিকেট

ক্যারিয়ারের মাত্র দ্বিতীয় ম্যাচ, কিন্তু মাঠে নামলে কে বলবে! ২০

ফুটবল

ইরানের অভ্যন্তরীণ সংকট এবং দেশটির সর্বোচ্চ নেতার মৃত্যুর পর উদ্ভূত