BN

ভারতের প্রথম টেস্ট জয়ের কারিগর সিডি গোপিনাথের চিরবিদায়

ভারতের প্রথম টেস্ট জয়ের কারিগর সিডি গোপিনাথের চিরবিদায়

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬ বছর বয়সে

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ। ৯৬ বছর বয়সে চেন্নাইয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ভারতের প্রথম টেস্ট জয়ী দলের শেষ সদস্য এই কিংবদন্তি। মৃত্যুর আগ পর্যন্ত তিনিই ছিলেন ভারতের সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার।

সারা বিশ্বে তার চেয়ে বেশি বয়সী টেস্ট ক্রিকেটার হিসেবে এখন জীবিত আছেন কেবল একজন— অস্ট্রেলিয়ার নীল হার্ভে।

১৯৩০ সালের ১ মার্চ জন্ম নেওয়া গোপিনাথ ভারতের জার্সিতে ৮টি টেস্ট খেলেছেন। এছাড়া ভারত ও তৎকালীন মাদ্রাজ দলের হয়ে ৮৩টি প্রথম শ্রেণির ম্যাচ খেলার অভিজ্ঞতা ছিল তার। ১৯৫১ সালে মুম্বাইয়ের ব্র্যাবোর্ন স্টেডিয়ামে ইংল্যান্ডের বিপক্ষে তার আন্তর্জাতিক অভিষেক হয়। ১৯৬০ সালে কলকাতার ইডেন গার্ডেন্সে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ক্যারিয়ারের শেষ ম্যাচ।

অভিষেক টেস্টেই আট নম্বরে ব্যাটিংয়ে নেমে অপরাজিত ৫০ রান করেছিলেন গোপিনাথ। এই সংস্করণে এটিই তার ক্যারিয়ার সেরা ইনিংস। ইংল্যান্ডের বিপক্ষে ড্র হওয়া সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসেও তিনি ৪২ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেন।

তবে তার অভিষেক সিরিজের পঞ্চম ম্যাচটি ভারতের ক্রিকেটের জন্য ছিল এক ঐতিহাসিক মাইলফলক। সেই ম্যাচেই ভারত প্রথমবার কোনো টেস্ট জয়ের স্বাদ পায়। নিজের ঘরের মাঠ চেন্নাইয়ে ইনিংস ও ৮ রানের সেই অবিস্মরণীয় জয়ের পথে ৩৫ রান অবদান রেখেছিলেন গোপিনাথ।

টেস্ট ক্যারিয়ারে ১২ ইনিংসে ২৪২ রান সংগ্রহ করেন তিনি। প্রথম শ্রেণির ক্রিকেটে তার ব্যাট থেকে আসে ৪ হাজার ২৫৯ রান যেখানে তার ব্যাটিং গড় ছিল ৪২.১৬। গোপিনাথের প্রয়াণের পর ৯৫ বছর বয়সী চন্দ্রকান্ত পাতানকার এখন ভারতের জীবিত বর্ষীয়ান ক্রিকেটার।

সর্বশেষ সংবাদ

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম

ভারতের ক্রিকেটের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ ছিলেন সিডি গোপিনাথ।

ক্রিকেট

আগের ম্যাচে ব্যাট হাতে তাণ্ডব চালানো পারভেজ হোসেন ইমনকে ছাড়াই

ক্রিকেট

ক্রিকেট বিশ্বের অবিশ্বাস্য এক রেকর্ড গড়ে ইতিহাস পাতায় নাম লিখিয়েছেন

ক্রিকেট

সরকারের বিদ্যুৎ সাশ্রয় নীতির সঙ্গে একাত্মতা প্রকাশ করে নিউজিল্যান্ড সিরিজের

অন্যান্য

শ্রীলঙ্কার বিপক্ষে রোমাঞ্চকর জয়ের পর সেট ব্যবধানে এগিয়ে থেকে সাউথ