BN

নভেম্বরেই মাঠে গড়াচ্ছে আইএলটি-টোয়েন্টি আর ফাইনাল ২০ ডিসেম্বরে

নভেম্বরেই মাঠে গড়াচ্ছে আইএলটি-টোয়েন্টি আর ফাইনাল ২০ ডিসেম্বরে

বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে সূচির সংঘাত এড়াতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি আরও

বিশ্বের অন্যান্য ফ্র্যাঞ্চাইজি লিগগুলোর সঙ্গে সূচির সংঘাত এড়াতে ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টি আরও এগিয়ে নিয়ে এল কর্তৃপক্ষ। টুর্নামেন্টের পঞ্চম আসরটি এবার নভেম্বরে শুরু হয়ে ডিসেম্বরেই পর্দা নামবে। এই নিয়ে টানা তিন মৌসুম টুর্নামেন্টটির সময় পরিবর্তন করা হলো।

আইএলটি-টোয়েন্টি কর্তৃপক্ষ জানিয়েছে, প্রতিযোগিতার আগামী আসর শুরু হবে ২২ নভেম্বর এবং এক মাসব্যাপী লড়াই শেষে ২০ ডিসেম্বর ফাইনালের মধ্য দিয়ে আসরটি শেষ হবে। বরাবরের মতোই দুবাই, আবু ধাবি ও শারজাহতে টুর্নামেন্টের মোট ৩৪টি ম্যাচ অনুষ্ঠিত হবে। এর মধ্যে ৩০টি ম্যাচ হবে গ্রুপ পর্বের, আর বাকি ৪টি প্লে-অফের। পূর্ববর্তী আসরগুলোর মতো এবারও ফাইনাল ম্যাচটি বসবে দুবাইয়ে।

মূলত বিশ্বজুড়ে টি-টোয়েন্টি লিগের ভিড়ে নিজেদের গুরুত্ব বজায় রাখতেই এই সিদ্ধান্ত। ২০২৭ সালের ১০ জানুয়ারি থেকে শুরু হবে দক্ষিণ আফ্রিকার এসএটোয়েন্টি। এছাড়া ডিসেম্বর-জানুয়ারি জুড়েই চলে অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগ এবং বাংলাদেশের বিপিএল। এসব লিগের সঙ্গে একই সময়ে খেলা হলে বড় তারকাদের পাওয়া কঠিন হয়ে পড়ে। সেই জটিলতা এড়াতেই টুর্নামেন্টটি জানুয়ারির বদলে নভেম্বরে সরিয়ে নেওয়া হয়েছে।

উল্লেখ্য, এই লিগের তৃতীয় আসর হয়েছিল জানুয়ারি-ফেব্রুয়ারিতে এবং গত আসরটি অনুষ্ঠিত হয় ডিসেম্বর-জানুয়ারিতে। গতবারের মতো এবারও নিলামের মাধ্যমেই ফ্র্যাঞ্চাইজিগুলো তাদের পছন্দের স্কোয়াড সাজানোর সুযোগ পাবে।

সর্বশেষ সংবাদ

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক

ক্রিকেট

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে

ক্রিকেট

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন

ক্রিকেট

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ

ক্রিকেট

বছরখানেক আগেও তারা ছিলেন ড্রেসিংরুমের সতীর্থ। গত বছরের মার্চে তামিম