BN

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন কিংবদন্তি শাবনিম ইসমাইল

অবসর ভেঙে বিশ্বকাপে ফিরছেন কিংবদন্তি শাবনিম ইসমাইল

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কেটে গেছে তিন বছরেরও বেশি সময়। অবশেষে

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলার পর কেটে গেছে তিন বছরেরও বেশি সময়। অবশেষে সেই দীর্ঘ বিরতি ভেঙে আবারও দেশের জার্সিতে মাঠে নামতে যাচ্ছেন শাবনিম ইসমাইল। দক্ষিণ আফ্রিকার এই কিংবদন্তি পেসার অবসর ভেঙে আসন্ন নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ দিয়ে নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের দ্বিতীয় ইনিংস শুরু করতে যাচ্ছেন।

মঙ্গলবার ঘোষিত দক্ষিণ আফ্রিকার বিশ্বকাপ স্কোয়াডে ৩৭ বছর বয়সী ইসমাইলকে রাখা হয়েছে। অভিজ্ঞ এই পেসারের পাশাপাশি দলে আছেন সাবেক অধিনায়ক ড্যান ফন নিকার্কও, যিনি গত বছর অবসর ভেঙে ফেরার পর ৯টি টি-টোয়েন্টি খেলেছেন।

লরা উলভার্টের নেতৃত্বাধীন এই শক্তিশালী দলে আরও আছেন তাজমিন ব্রিটস, সুনে লিস, ক্লোয়ি ট্রায়ন ও আয়াবঙ্গা খাকার মতো পরীক্ষিত তারকারা। এছাড়া প্রথমবারের মতো বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ দলের সাবেক অধিনায়ক ও বিধ্বংসী ব্যাটার কায়লা রেনেকে।

২০২৩ সালের মে মাসে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ইসমাইল ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলেছেন। ২০২৫ সালে মুম্বাই ইন্ডিয়ান্সের উইমেন’স প্রিমিয়ার লিগ জয়ে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এছাড়া উইমেন’স বিগ ব্যাশ, সিপিএল ও হান্ড্রেডেও তার পারফরম্যান্স ছিল উজ্জ্বল। অবসরের পর থেকে এ পর্যন্ত ফ্র্যাঞ্চাইজি পর্যায়ে ৯২টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি।

দক্ষিণ আফ্রিকার নারী ক্রিকেটে সাদা বলের দুই সংস্করণেই সফলতম বোলার ইসমাইল। ওয়ানডেতে ১৯১ উইকেট শিকারের পাশাপাশি টি-টোয়েন্টিতে তার ঝুলিতে আছে ১২৩টি উইকেট। দক্ষিণ আফ্রিকার আর কোনো নারী বোলারের এই ফরম্যাটে ১০০ উইকেটও নেই।

আগামী ১২ জুন ইংল্যান্ডে শুরু হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের মহারণ। পরদিন অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা তাদের বিশ্বকাপ অভিযান শুরু করবে।

সর্বশেষ সংবাদ

বিশ্বকাপের আগে নির্ভরযোগ্য উইঙ্গার নিকো উইলিয়ামসের চোট নিয়ে স্পেন

সুদীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ইতোমধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলে

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দলগুলোর মালিকানায় একের পর

ফুটবল

বিশ্বকাপের আগে নির্ভরযোগ্য উইঙ্গার নিকো উইলিয়ামসের চোট নিয়ে স্পেন শিবিরে

ফুটবল

সুদীর্ঘ ক্যারিয়ারে জাতীয় দলের হয়ে ইতোমধ্যে পাঁচটি বিশ্বকাপ খেলে ফেলেছেন

ক্রিকেট

ইউরোপিয়ান টি-টোয়েন্টি প্রিমিয়ার লিগের (ইটিপিএল) দলগুলোর মালিকানায় একের পর এক

ক্রিকেট

বিগ ব্যাশ লিগের মালিকানা বেসরকারি খাতে ছেড়ে দেওয়া বা বেসরকারীকরণ