BN

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডে শান্ত

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ডে শান্ত

বাংলাদেশের টেস্ট ইতিহাসের একটি অনন্য পাতায় এতদিন একক রাজত্ব ছিল মুশফিকুর রহিমের।

বাংলাদেশের টেস্ট ইতিহাসের একটি অনন্য পাতায় এতদিন একক রাজত্ব ছিল মুশফিকুর রহিমের। এবার সেই সিংহাসনে ভাগ বসালেন নাজমুল হোসেন শান্ত। মাঠে মুশফিককে সামনে রেখেই অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি টেস্ট জয়ের রেকর্ড স্পর্শ করলেন তিনি।

মিরপুরে মঙ্গলবার সিরিজের প্রথম টেস্টে পাকিস্তানকে ১০৪ রানে হারিয়েছে বাংলাদেশ। অধিনায়ক হিসেবে এটি শান্তর সপ্তম টেস্ট জয়। মজার ব্যাপার হলো, মুশফিকের এই মাইলফলক ছুঁতে শান্তর লেগেছে অভিজ্ঞ এই ক্রিকেটারের তুলনায় ঠিক অর্ধেক ম্যাচ।

২০১১ থেকে ২০১৭ সাল পর্যন্ত দীর্ঘ সময় বাংলাদেশকে ৩৪টি টেস্টে নেতৃত্ব দিয়েছিলেন মুশফিকুর রহিম। সেই সময়ে তার অধীনে বাংলাদেশ জিতেছিল ৭টি ম্যাচ। শান্ত তাকে ছুঁয়ে ফেললেন মাত্র ১৭ টেস্টে অধিনায়কত্ব করেই।

অধিনায়ক হিসেবে শান্তর এই জয়যাত্রা শুরু হয়েছিল ২০২৩ সালের ডিসেম্বরে। সিলেটে নিউজিল্যান্ডকে ১৫০ রানে হারিয়ে প্রথম জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। এরপর ২০২৪ সালের আগস্ট-সেপ্টেম্বরে পাকিস্তানের মাটিতেই তাদের হোয়াইটওয়াশ করে ইতিহাস গড়ে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে সেই দুই ম্যাচে ১০ ও ৬ উইকেটে জিতেছিল টাইগাররা।

এছাড়া গত বছরের এপ্রিলে চট্টগ্রামে জিম্বাবুয়েকে ইনিংস ও ১০৬ রানে হারিয়েছিল শান্তর দল। গত নভেম্বরে সিলেট ও মিরপুরে আয়ারল্যান্ডের বিপক্ষেও দাপুটে জয় পায় বাংলাদেশ।

অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি জয়ের এই তালিকায় পরের নামটি সাকিব আল হাসানের। তার নেতৃত্বে ১৯ টেস্ট খেলে ৪টিতে জিতেছে বাংলাদেশ। আর মুমিনুল হকের অধিনায়কত্বে ১৭ টেস্টে বাংলাদেশের জয় ৩টি।

রেকর্ড গড়া এই মিরপুর টেস্টে শান্তর সামনে সুযোগ ছিল ব্যাটসম্যান হিসেবেও বিশ্ব রেকর্ড স্পর্শ করার। এক টেস্টের দুই ইনিংসে সেঞ্চুরি তিনবার করার বিরল কীর্তি গড়ার খুব কাছে ছিলেন তিনি। প্রথম ইনিংসে ১০১ রান করলেও দ্বিতীয় ইনিংসে ৮৭ রানে আউট হয়ে যাওয়ায় সেই সুযোগটি হাতছাড়া হয় তার। ক্রিকেট ইতিহাসে এই কৃতিত্ব আছে কেবল সুনিল গাভাস্কার, রিকি পন্টিং এবং ডেভিড ওয়ার্নারের।

সর্বশেষ সংবাদ

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির জন্য

শিরোপাশূন্য একটি মৌসুম, মাঠের পর মাঠে জঘন্য পারফরম্যান্স আর

সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন

ফুটবল

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির জন্য আর

ফুটবল

শিরোপাশূন্য একটি মৌসুম, মাঠের পর মাঠে জঘন্য পারফরম্যান্স আর ড্রেসিংরুমের

ক্রিকেট

সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল

ক্রিকেট

মোহাম্মদ রিজওয়ানের চোখেমুখে তখন অবিশ্বাস্য বিস্ময়। বলটি একদম শেষ মুহূর্তে