BN

খেলোয়াড়দের মারামারি নয় খবর ফাঁস হওয়ায় ক্ষুব্ধ পেরেস

খেলোয়াড়দের মারামারি নয় খবর ফাঁস হওয়ায় ক্ষুব্ধ পেরেস

শিরোপাশূন্য একটি মৌসুম, মাঠের পর মাঠে জঘন্য পারফরম্যান্স আর ড্রেসিংরুমের কোন্দল—সব মিলিয়ে

শিরোপাশূন্য একটি মৌসুম, মাঠের পর মাঠে জঘন্য পারফরম্যান্স আর ড্রেসিংরুমের কোন্দল—সব মিলিয়ে রিয়াল মাদ্রিদ এখন এক অস্থির সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। গত সপ্তাহে এই নেতিবাচকতার আগুনে ঘি ঢেলেছে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা। গণমাধ্যমের খবর অনুযায়ী, অরেলিয়া চুয়ামেনি ও ফেদে ভালভের্দে প্রথমে মাঠে তর্কে জড়ান এবং পরে লকার রুমে হাতাহাতিতে লিপ্ত হন। বিষয়টি নিয়ে যখন তীব্র সমালোচনা চলছে, তখন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসের মন্তব্য সবাইকে চমকে দিয়েছে। তার মতে, খেলোয়াড়দের মারামারির চেয়েও বড় অপরাধ হলো সেই খবর বাইরে ফাঁস হওয়া।

রিয়াল মাদ্রিদের জন্য সময়টা মোটেও ভালো যাচ্ছে না। জানুয়ারিতে স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হারের পর কোচ শাবি আলোন্সোকে ছাঁটাই করা হয়। এরপর আলভারো আরবেলোয়া দায়িত্ব নিয়ে কিছুটা আশার আলো দেখালেও চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্ন মিউনিখের কাছে বিধ্বস্ত হয়ে সেই স্বপ্ন ধূলিসাৎ হয়। সর্বশেষ গত রোববার বার্সেলোনার কাছে ২-০ গোলে হেরে তিন ম্যাচ বাকি থাকতেই লিগ শিরোপা হাতছাড়া করেছে রিয়াল।

ব্যর্থতার এই মিছিলে ড্রেসিংরুমের শৃঙ্খলার অভাব নিয়ে আঙুল উঠছে খোদ সভাপতির দিকেই। মঙ্গলবার বোর্ড সভার পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে পেরেস নিজের ক্ষোভ উগড়ে দেন। ড্রেসিংরুমের হাতাহাতি নিয়ে তিনি সরাসরি বলেন, ঘটনাটি জনসমক্ষে আসাটাই তার কাছে সবচেয়ে ভয়াবহ মনে হয়েছে।

পেরেসের ভাষ্য:

“আমার চোখে এটা ভয়ানক ব্যাপার যে তারা বিষয়টি বাইরে নিয়ে এসেছে। আমি এখানে ২৬ বছর ধরে আছি এবং এমন কোনো বছর নেই যে দুইজন বা চারজন খেলোয়াড় মারামারি করেনি। তরুণ ছেলেরা যেমন করে—একজন লাথি মারল, অন্যজন পাল্টা মারল এবং পরক্ষণেই আবার তারা বন্ধু হয়ে গেল। কিন্তু এসব বাইরে ছড়িয়ে দেওয়াটা অনেক বেশি ক্ষতিকর।”

তিনি আরও যোগ করেন যে, ভেতরের খবর বাইরে আসায় মানুষের মনে হচ্ছে পরিস্থিতি হয়তো হাতাহাতির চেয়েও বেশি গুরুতর। অথচ বাস্তবে খেলোয়াড়রা পরদিনই একসঙ্গে কফিশপে আড্ডা দেয়। যারা উদ্দেশ্যমূলকভাবে ক্লাবের ভাবমূর্তি নষ্ট করতে খবরটি বাইরে পাঠিয়েছে, তাদের সফল হতে দেবেন না বলেও হুঁশিয়ারি দেন তিনি। তবে ২৬ বছরের মেয়াদে এই প্রথম অফিসের খবর এভাবে বাইরে চলে আসায় তিনি কিছুটা চিন্তিত।

সর্বশেষ সংবাদ

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির জন্য

শিরোপাশূন্য একটি মৌসুম, মাঠের পর মাঠে জঘন্য পারফরম্যান্স আর

সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন

ফুটবল

চোটের কারণে দীর্ঘদিন মাঠের বাইরে থাকা দেইয়ান কুলুসেভস্কির জন্য আর

ক্রিকেট

সাউদ শাকিল ও মোহাম্মদ রিজওয়ানের জুটিতে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখছিল

ক্রিকেট

মোহাম্মদ রিজওয়ানের চোখেমুখে তখন অবিশ্বাস্য বিস্ময়। বলটি একদম শেষ মুহূর্তে

ক্রিকেট

বাংলাদেশের টেস্ট ইতিহাসের একটি অনন্য পাতায় এতদিন একক রাজত্ব ছিল