BN

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ১৮৪ কাউন্সিলর

বিসিবি নির্বাচনের খসড়া ভোটার তালিকায় ১৮৪ কাউন্সিলর

৬ অক্টোবর থেকে ৭ জুন—মাত্র আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পরিচালনা পর্ষদের

৬ অক্টোবর থেকে ৭ জুন—মাত্র আট মাসের ব্যবধানে দ্বিতীয়বারের মতো পরিচালনা পর্ষদের নির্বাচন দেখতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আগামী ৭ জুনের এই নির্বাচনকে সামনে রেখে আজ বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১৮৪ জনের খসড়া ভোটার তালিকা প্রকাশ করেছে বিসিবির দায়িত্বপ্রাপ্ত নির্বাচন কমিশন।

ভোট নতুন হলেও নির্বাচনী প্রক্রিয়া ও কৌশল রয়ে গেছে আগের মতোই। গঠনতান্ত্রিক এবং কৌশলগত এই পুরোনো চালের কারণেই মাত্র আট মাসের মাথায় হতে যাওয়া আরেকটি নির্বাচনে বেশির ভাগ জায়গার কাউন্সিলরই বদলে গেছে। উদাহরণস্বরূপ, সাতটি বিভাগীয় কাউন্সিলরের সাতজনই এবার নতুন। এছাড়া ৬৪টি জেলার মধ্যে যে ৫৯টি থেকে কাউন্সিলরের নাম এসেছে, সেখানে আগেরবারের কাউন্সিলর আছেন মাত্র পাঁচজন। তবে কুমিল্লা, হবিগঞ্জ, কুড়িগ্রাম, নীলফামারী ও মুন্সিগঞ্জ—এই পাঁচ জেলা থেকে চূড়ান্ত তালিকায় কারও নামই নেই।

বিভিন্ন সংস্থা, শিক্ষা বোর্ড, বিশ্ববিদ্যালয় ও সাবেক ক্রিকেটারদের নিয়ে গঠিত ক্যাটাগরি-৩–এর তালিকায় অবশ্য পুরোনো অনেক নাম দেখা গেছে। সাবেক অধিনায়ক হিসেবে এবারও কাউন্সিলর হয়েছেন শফিকুল হক হীরা, গাজী আশরাফ হোসেন ও হাবিবুল বাশার। তবে রকিবুল হাসান ও মোহাম্মদ আশরাফুলের জায়গায় এবার এসেছেন খালেদ মাহমুদ সুজন ও মাহমুদউল্লাহ রিয়াদ।

এছাড়া সাবেক ক্রিকেটার কোটায় কাউন্সিলর হয়েছেন বিসিবির অন্তর্বর্তী কমিটির সভাপতি তামিম ইকবালের ভাই নাফিস ইকবাল, নাজিমউদ্দিন, তালহা জুবায়ের, দুই নির্বাচক নাঈম ইসলাম ও নাদিফ চৌধুরী, সৈয়দ রাসেল, নাজমুল হোসেন, ডলার মাহমুদ, শামসুর রহমান এবং ধারাভাষ্যকার মাজহার উদ্দিন। ক্রিকেটারদের সংগঠন কোয়াবের প্রতিনিধি হিসেবে সুযোগ পেয়েছেন শাহরিয়ার হোসেন বিদ্যুৎ।

তামিম ইকবালের নেতৃত্বে ১১ সদস্যের বর্তমান অ্যাডহক কমিটির আটজনই আছেন এই কাউন্সিলর তালিকায়। ওল্ড ডিওএইচএস স্পোর্টস ক্লাব থেকে তামিম ইকবাল নিজে থাকার পাশাপাশি আবাহনী থেকে ফাহিম সিনহা, প্রাইম ব্যাংক থেকে তানজিল চৌধুরী, আজাদ স্পোর্টিং থেকে মির্জা ইয়াসির আব্বাস, এক্সিউম ক্রিকেটার্স থেকে ইসরাফিল খসরু, ইন্দিরা রোড থেকে রফিকুল ইসলাম বাবু, ফেয়ার ফাইটার্স থেকে সাঈদ ইব্রাহিম আহমেদ এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে আছেন মিনহাজুল আবেদীন নান্নু। মিনহাজুল আগের নির্বাচনে সাবেক ক্রিকেটার কোটায় কাউন্সিলর হয়েছিলেন। তবে অ্যাডহক কমিটির সদস্য সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খান, মির্জা সালমান ইস্পাহানি এবং রাশনা ইমাম এবার কাউন্সিলর হননি।

আমিনুল ইসলামের ভেঙে যাওয়া সর্বশেষ বোর্ডের পরিচালকদের মধ্যে মাত্র পাঁচজন এবার কাউন্সিলর হওয়ার সুযোগ পেয়েছেন। তাঁরা হলেন আমজাদ হোসেন, ফৈয়াজুর রহমান, শানিয়ান তানিম নাভিন, আবুল বাসার ও ইয়াসির মোহাম্মদ ফয়সাল। মজার ব্যাপার হলো, প্রাইম দোলেশ্বরের আবুল বাসার ছাড়া বাকি চারজনই শেষ দিকে আমিনুলের বোর্ড থেকে পদত্যাগ করেছিলেন।

এবারের তালিকায় দেশের অভিজ্ঞ ক্রিকেট সংগঠকদের উপস্থিতি বেশ কম। আগে বিসিবির পরিচালক ছিলেন এমন সংগঠকদের মধ্যে রফিকুল ইসলাম বাবু, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিরাজউদ্দিন মো. আলমগীর, ফাহিম সিনহা ও হানিফ ভূঁইয়া ছাড়া কেবল পারটেক্স স্পোর্টিং ক্লাবের আজিজ আল কায়সার আছেন। অভিজ্ঞদের মধ্যে আরও আছেন লিজেন্ডস অব রূপগঞ্জের লুৎফর রহমান ও মোহামেডানের মাসুদুজ্জামান। এনায়েত হোসেন সিরাজ, মাহবুবুল আনাম, আহমেদ সাজ্জাদুল আলম, জালাল ইউনুস কিংবা লোকমান হোসেন ভূঁইয়াদের মতো চেনা মুখেরা যে এবার থাকছেন না, তা অবশ্য আগেই অনুমেয় ছিল। তবে আলফা স্পোর্টিং ক্লাব থেকে কাউন্সিলর হয়েছেন মাহবুব আনামের ছেলে মাশরুর আনাম চৌধুরী।

ঘোষিত তফসিল অনুযায়ী, আগামীকাল খসড়া ভোটার তালিকার ওপর আপত্তি গ্রহণের দিন ধার্য করা হয়েছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়ে সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এই কার্যক্রম চলবে।

সর্বশেষ সংবাদ

আইপিএল ২০২৬-এ নিজেদের ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম

২০০৪ সালের পর এই প্রথম আবারও মাঠে ফিরছে শ্রীলঙ্কার

বদলি খেলোয়াড় নামানো নিয়ে মাঠের ভেতর ঘটে যাওয়া নাটক

ক্রিকেট

আইপিএল ২০২৬-এ নিজেদের ঘরের মাঠ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়াম নিয়ে

ক্রিকেট

২০০৪ সালের পর এই প্রথম আবারও মাঠে ফিরছে শ্রীলঙ্কার ঘরোয়া

ফুটবল

বদলি খেলোয়াড় নামানো নিয়ে মাঠের ভেতর ঘটে যাওয়া নাটক আর

ক্রিকেট

চা বিরতি শেষ হতে তখনও মিনিট পাঁচেক বাকি। দুই দলের