BN

গোলবন্যায় শ্রীলঙ্কাকে হারিয়ে দাপট দেখাল বাংলাদেশ

গোলবন্যায় শ্রীলঙ্কাকে হারিয়ে দাপট দেখাল বাংলাদেশ

ইকরামুল ইসলাম দলকে এগিয়ে নেওয়ার পর একের পর এক গোল করে শ্রীলঙ্কাকে

ইকরামুল ইসলাম দলকে এগিয়ে নেওয়ার পর একের পর এক গোল করে শ্রীলঙ্কাকে চাপে ফেলেন মানিক-ফয়সালরা। এএফসি অনূর্ধ্ব-১৭ এশিয়ান কাপ বাছাইয়ে আরেকটি দারুণ জয় তুলে নিয়েছে বাংলাদেশ।

চীনের তঙ্গিলাং লং স্টেডিয়ামে বুধবার শ্রীলঙ্কাকে ৫-০ গোলে উড়িয়ে দেয় বাংলাদেশ। নাজমুল হুদা ফয়সাল করেন জোড়া গোল। একটি করে গোল করেন ইকরামুল, মোহাম্মদ মানিক ও বায়েজিদ বোস্তামি।

প্রথমার্ধেই দুইবার জালের দেখা পায় বাংলাদেশ। ২৪তম মিনিটে ইকরামুলের গোল দিয়ে লিড নেওয়ার পাঁচ মিনিট পর অপুর পাস ধরে দুর্দান্ত শটে ব্যবধান দ্বিগুণ করেন মানিক।

দ্বিতীয়ার্ধে রিফাত কাজীর বাড়ানো বল থেকে ফয়সাল গোল করে ব্যবধান বাড়ান। যোগ করা সময়ে আবারও জালের দেখা পান তিনি। আর এর কিছুক্ষণ আগে দূরপাল্লার শটে গোল করেন বায়েজিদ।

বাছাইপর্বে এখন পর্যন্ত কোনো গোল না খেয়ে টানা তৃতীয় জয়ের স্বাদ পেল বাংলাদেশ। তিমুর লেস্তেকে ৫-০ গোলে হারিয়ে শুরু করার পর ব্রুনেইকে ৮-০ ব্যবধানে বিধ্বস্ত করেছিল ফয়সালরা।

আগামী শুক্রবার গ্রুপ পর্বের চতুর্থ ম্যাচে বাহরাইনের মুখোমুখি হবে গোলাম রব্বানী ছোটনের দল।

সর্বশেষ সংবাদ

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন বাঁহাতি

দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চেন্নাই

ক্রিকেট

আইপিএলে বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ পারিশ্রমিকে ইতিহাস গড়লেন বাঁহাতি পেসার

ফুটবল

দীর্ঘ ও সমৃদ্ধ কোচিং অভিজ্ঞতা নিয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি দিচ্ছেন ব্রেন্ডন

ক্রিকেট

আইপিএল নিলামে ইতিহাস গড়লেন অস্ট্রেলিয়ান অলরাউন্ডার ক্যামেরন গ্রিন। চেন্নাই সুপার

ক্রিকেট

তৃতীয় টেস্টেও মিডল অর্ডারে নিজের জায়গা ধরে রেখেছেন জশ ইংলিস।