BN

সাধারণ নাগরিক হিসেবে আইনি সুরক্ষা চান সাকিব আল হাসান

সাধারণ নাগরিক হিসেবে আইনি সুরক্ষা চান সাকিব আল হাসান

আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানির শিকার হবেন না—এমন

আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানির শিকার হবেন না—এমন নিশ্চয়তা পেলেই দ্রুত দেশে ফিরতে চান সাকিব আল হাসান। ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই মাগুরা-১ আসনের সাবেক এই সংসদ সদস্য ও বিশ্বসেরা অলরাউন্ডার দেশের বাইরে আছেন। সম্প্রতি মুম্বাইয়ে একটি ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইভেন্টে যোগ দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া দীর্ঘ সাক্ষাৎকারে তিনি নিজের এই অবস্থানের কথা পরিষ্কার করেছেন।

সাকিবের নামে রাজধানীর আদাবর থানায় একটি হত্যা মামলা ছাড়াও চেক জালিয়াতি ও শেয়ার বাজার কেলেঙ্কারির অভিযোগ রয়েছে। তবে এসব মামলা নিয়ে মোটেই বিচলিত নন তিনি। সাকিবের মতে এই মামলাগুলোর আইনি ভিত্তি খুব একটা জোরালো নয়। এত আত্মবিশ্বাসী হওয়ার পরও কেন দেশে ফিরছেন না এমন প্রশ্নের জবাবে তিনি জানান যে দেশে এখন অনেক কিছুই অস্বাভাবিকভাবে ঘটছে। তিনি কেবল একজন সাধারণ নাগরিক হিসেবে আইনি নিরাপত্তা চান।

সাকিব বলেন “আমি দেশে ফিরব কোর্টে যাব এবং মামলা লড়ব এতে কোনো সমস্যা নেই। কিন্তু আমাকে তো নিরাপত্তা দিতে হবে। আমি ভিআইপি নিরাপত্তা চাচ্ছি না যে আমার জন্য রাস্তা বন্ধ করে দিতে হবে। তবে একজন সাধারণ নাগরিক হিসেবে এতটুকু আশা করতেই পারি যে আইনি প্রক্রিয়া চলাকালীন আমাকে হয়রানি করা হবে না। এই নিশ্চয়তা কাল দেওয়া হলে আমি পরশুই দেশে ফিরব।”

বর্তমানে নিউইয়র্কে পরিবারের সাথে থাকা এই ক্রিকেটার গত এক-দেড় বছরে জাতীয় দলের হয়ে পাকিস্তান ও ভারত সফরে খেললেও দেশের মাটিতে আর ফিরতে পারেননি। বিসিবি তাকে ফেরানোর উদ্যোগ নিলেও শেষ পর্যন্ত তা সফল হয়নি। তবে সাকিব এখনো আশাবাদী যে খুব দ্রুতই তিনি সব জটিলতা কাটিয়ে দেশের মাটিতে পা রাখতে পারবেন।

সর্বশেষ সংবাদ

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না।

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন

ক্রিকেট

প্রায় এক দশক ধরে ভারতীয় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন।

ক্রিকেট

ভারত দলে মোহাম্মদ শামির ফেরার দরজা কোনোভাবেই খুলছে না। আফগানিস্তানের

ক্রিকেট

“ইনি কি আসলেই লিটন, নাকি অন্য কেউ?”—দৃশ্যটা দেখে এমন ধন্দে

ক্রিকেট

সিলেট টেস্টের চতুর্থ দিন মাঠে ব্যাট-বলের হাড্ডাহাড্ডি লড়াই তো চলছিলই,