BN

এক মাস ট্রেনিং করলেই জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাস সাকিবের

এক মাস ট্রেনিং করলেই জাতীয় দলে ফেরার আত্মবিশ্বাস সাকিবের

জাতীয় দলের জার্সিতে ফেরার ব্যাপারে এখনো দারুণ আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। দীর্ঘ

জাতীয় দলের জার্সিতে ফেরার ব্যাপারে এখনো দারুণ আত্মবিশ্বাসী সাকিব আল হাসান। দীর্ঘ দেড় বছর আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে থাকলেও ৩৯ বছর বয়সী এই অলরাউন্ডার মনে করেন কেবল এক মাসের নিবিড় অনুশীলনেই তিনি আগের রূপে ফিরতে পারবেন। ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নিয়মিত খেলে নিজেকে ফিট রাখলেও দেশের মাটিতে কন্ডিশনের সাথে মানিয়ে নিতে এই সময়টুকুই যথেষ্ট বলে তাঁর বিশ্বাস।

২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর থেকে দেশের বাইরেই আছেন সাবেক এই সংসদ সদস্য। ভারত সফরের সময় মিরপুর টেস্ট দিয়ে বিদায় নিতে চাইলেও পরিস্থিতির কারণে তা আর সম্ভব হয়নি। তবে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন যে মাঠ থেকেই বিদায় নেওয়ার ইচ্ছা এখনো তাঁর ফুরিয়ে যায়নি। যদিও গত দেড় বছরে বাংলাদেশ দল অনেক বদলে গেছে এবং সাফল্যও পাচ্ছে কিন্তু এই দলেও নিজের সামর্থ্যের জায়গা দেখছেন তিনি।

সম্প্রতি সিপিএল এবং গ্লোবাল টি-টোয়েন্টিতে নিজের পারফরম্যান্সের উদাহরণ টেনে সাকিব বলেন “সবশেষ টুর্নামেন্টগুলোতে আমি ভালোই করেছি। আমার আত্মবিশ্বাস আছে যে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলে খারাপ করব না। শুধু এক মাস ফিটনেস ট্রেনিং আর আবহাওয়া ও মাঠের সাথে মানিয়ে নিতে হবে। এই তো।”

দলের ওপর বোঝা হয়ে থাকার কোনো ইচ্ছা নেই সাকিবের। পারফরম্যান্স না থাকলে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিতেও দ্বিধা করবেন না বলে জানিয়েছেন তিনি। সাকিবের ভাষ্যমতে “যদি দেখি দুই সিরিজে পারফর্ম করতে পারছি না তবে বিদায় নেব। দলের বোঝা হওয়ার আগেই আমি নিজে সেটা উপলব্ধি করে ছেড়ে দেব।”

সর্বশেষ সংবাদ

আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানির

জাতীয় দলের জার্সিতে ফেরার ব্যাপারে এখনো দারুণ আত্মবিশ্বাসী সাকিব

দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল

ক্রিকেট

আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত কোনো ধরনের হয়রানির শিকার

ক্রিকেট

দীর্ঘদিন ধরে দেশের বাইরে থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান

ক্রিকেট

১৫ মার্চ, ২০২৬—দিনটি ছিল সরফরাজ আহমেদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায়

ফুটবল

বুন্দেসলিগা চ্যাম্পিয়ন হওয়ার উৎসব সেরে ফেলার পর এবার প্রথম হোঁচট