BN

ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার

ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও

অ্যাকিলিসের চোটে ছিটকে গেলেন অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলার

বিশ্বকাপ মাঠে গড়াতে এখনও প্রায় চার মাসের মতো বাকি। কিন্তু বৈশ্বিক আসরে খেলার স্বপ্ন এখনই ভেঙে গেল অস্ট্রেলিয়ান ডিফেন্ডার লুইস মিলারের। অ্যাকিলিসের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে গেছেন তিনি।

২০২৩ সালে অস্ট্রেলিয়া জাতীয় দলে অভিষিক্ত মিলার প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার আশায় ছিলেন। কিন্তু সবকিছু ভেস্তে গেল ইংলিশ ক্লাব ব্ল্যাকবার্নের হয়ে খেলার সময়। ইংলিশ ফুটবলের দ্বিতীয় সেরা লিগ চ্যাম্পিয়নশিপে গত রোববার কুইন্স পার্ক রেঞ্জার্সের বিপক্ষে চোট পান মিলার। মঙ্গলবার ফুটবল অস্ট্রেলিয়া তার ছিটকে পড়ার খবরটি নিশ্চিত করেছে।

৯ মাস মাঠের বাইরে

ইতোমধ্যে তার সফল অস্ত্রোপচার করা হয়েছে। তবে পুরোপুরি সুস্থ হতে তাকে প্রায় ৯ মাস মাঠের বাইরে থাকতে হবে। বিশ্বকাপ বাছাইপর্ব উতরাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন এই ২৫ বছর বয়সী রাইট-ব্যাক, দুটি গোলও করেছিলেন।

স্বপ্নভঙ্গের বেদনায় মিলার বিশ্বকাপ খেলার স্বপ্ন ভেঙে যাওয়ায় খুবই হতাশ মিলার। সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের কষ্টের অনুভূতি প্রকাশ করে তিনি লিখেছেন, “বলার ভাষা নেই। আমরা নিষ্ঠুর দুনিয়ায় বাস করি।” তবে নিজের প্রতি আত্মবিশ্বাস রেখে তিনি যোগ করেন, “বিশ্বাস রাখতে পারেন, আমি আগের চেয়ে আরও ভালো হয়ে ফিরব, কথা দিচ্ছি।”

আগামী ১১ জুন শুরু হতে যাওয়া ৪৮ দলের বিশ্বকাপে ‘ডি’ গ্রুপে অস্ট্রেলিয়ার তিন প্রতিপক্ষ হলো যুক্তরাষ্ট্র, প্যারাগুয়ে ও উয়েফা প্লে-অফ পেরিয়ে আসা একটি দল।

সর্বশেষ সংবাদ

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে

ক্রিকেট

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তাই

ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে। ঘরের

ফুটবল

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে ঝোলানো

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত বুমরাহ।