BN

ঘাম ঝরানো জয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

ঘাম ঝরানো জয়ে আর্সেনালের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে সিটি

মাঠের পারফরম্যান্সে খুব একটা ধার ছিল না, প্রথমার্ধের অনেকটা সময় নিজেদের ছায়া

মাঠের পারফরম্যান্সে খুব একটা ধার ছিল না, প্রথমার্ধের অনেকটা সময় নিজেদের ছায়া হয়েই ছিল ম্যানচেস্টার সিটি। তবে বিরতির ঠিক আগমুহূর্তে পাওয়া এক গোলই গড়ে দিল ব্যবধান। লিডস ইউনাইটেডকে ১-০ গোলে হারিয়ে প্রিমিয়ার লিগে টানা চতুর্থ জয় তুলে নিল পেপ গুয়ার্দিওলার দল। এই জয়ে শীর্ষে থাকা আর্সেনালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়ে শিরোপার লড়াই আরও জমিয়ে তুলল সিটিজেনরা।

নিষ্প্রাণ প্রথমার্ধ ও ভাগ্যের ছোঁয়া

এল্যান্ড রোডে শনিবার ম্যাচের শুরু থেকেই বল দখলে আধিপত্য দেখালেও আক্রমণে একদমই ধারহীন ছিল ম্যান সিটি। অবাক করার মতো বিষয় হলো, ম্যাচের প্রথম ৩৯ মিনিটে গোলের উদ্দেশ্যে একটি শটও নিতে পারেনি তারা। উল্টো ৩৯ মিনিটে লিডসের ব্রেন্ডেন অ্যারনসন গোলরক্ষককে একা পেয়েও গোল করতে ব্যর্থ হলে বেঁচে যায় সিটি। গোলরক্ষক জানলুইজি দোন্নারুম্মা দারুণ দক্ষতায় সেই যাত্রা রক্ষা করেন।

তবে বিরতিতে যাওয়ার ঠিক আগে খেলার মোড় ঘুরিয়ে দেন অ্যান্টোয়ান সেমেনিও। বাঁ দিক থেকে রায়ান আইত-নুরির বাড়ানো নিঁখুত পাসে স্লাইড করে বল জালে জড়ান এই ঘানাইন উইঙ্গার। জানুয়ারিতে বোর্নমাউথ থেকে যোগ দেওয়ার পর সিটির জার্সিতে এটি তার ষষ্ঠ গোল।

ব্যবধান ধরে রেখে মাঠ ছাড়ল সিটি

দ্বিতীয়ার্ধে ম্যানচেস্টার সিটি অনেকটা গুছিয়ে খেলে। রদ্রি ও গেয়িরা বেশ কিছু সুযোগ তৈরি করলেও ব্যবধান আর বাড়াতে পারেনি তারা। তবে লিডসকেও আর সমতায় ফিরতে দেয়নি সিটির রক্ষণভাগ। শেষ পর্যন্ত ১-০ ব্যবধানের জয় নিয়ে মাঠ ছাড়ে বর্তমান চ্যাম্পিয়নরা।

পয়েন্ট টেবিলের চিত্র

এই জয়ে ২৮ ম্যাচে ১৮ জয় ও ৫ ড্রয়ে ৫৯ পয়েন্ট নিয়ে টেবিলের দুই নম্বরে শক্ত অবস্থান নিল ম্যানচেস্টার সিটি। শীর্ষে থাকা আর্সেনালের পয়েন্ট এখন ৬১, অর্থাৎ গানারদের চেয়ে মাত্র ২ পয়েন্ট পিছিয়ে পেপের শিষ্যরা। সমান ম্যাচে ৫১ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাস্টন ভিলা। অন্যদিকে, হেরে যাওয়া লিডস ইউনাইটেড ৩১ পয়েন্ট নিয়ে পড়ে আছে ১৫ নম্বরে।

সর্বশেষ সংবাদ

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল।

ফুটবল

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক পারফরম্যান্সে

ফুটবল

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের প্রয়োজন

ফুটবল

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল। পুরো

ফুটবল

তরুণ তুর্কি রিও নুগোমোহা আর অভিজ্ঞ মোহামেদ সালাহর জাদুকরী নৈপুণ্যে