BN

শেশকোর জয়সূচক গোলে লিগ টেবিলের তিনে উঠে এল ইউনাইটেড

শেশকোর জয়সূচক গোলে লিগ টেবিলের তিনে উঠে এল ইউনাইটেড

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও জয়ের দেখা পেল।

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও জয়ের দেখা পেল। আগের দুই ম্যাচে বদলি নেমে গোল করা বেনিয়ামিন শেশকো এবার শুরুর একাদশে সুযোগ পেয়েই করলেন জয়সূচক গোল। ওল্ড ট্র্যাফোর্ডে রোববার শুরুতে পিছিয়ে পড়ার ধাক্কা সামলে ক্রিস্টাল প্যালেসকে ২-১ ব্যবধানে হারিয়েছে রেড ডেভিলরা। এই জয়ের ফলে প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের তৃতীয় স্থানে উঠে এসেছে ক্যারিকের দল।

ক্যারিক জমানায় অপরাজিত ইউনাইটেড

ম্যানচেস্টার ইউনাইটেডের ডাগআউটে মাইকেল ক্যারিকের অভিষেক হওয়ার পর থেকে যেন হারতেই ভুলে গেছে দলটি। প্রিমিয়ার লিগের সফলতম এই ক্লাবটি ক্যারিকের অধীনে টানা সাত ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়ল। এই সাত ম্যাচের মধ্যে ছয়টিতেই জয় পেয়েছে তারা। বর্তমানে ২৮ ম্যাচে ১৪ জয় ও ৯ ড্রয়ে ৫১ পয়েন্ট নিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ইউনাইটেড। সমান পয়েন্ট থাকলেও গোল ব্যবধানে পিছিয়ে চারে নেমে গেছে অ্যাস্টন ভিলা।

ম্যাচের নাটকীয় মোড়

খেলার শুরুতেই ওল্ড ট্র্যাফোর্ডকে স্তব্ধ করে দিয়ে চতুর্থ মিনিটে গোল করেন প্যালেসের ফরাসি ডিফেন্ডার মেক্সঁস লেকখোয়া। ২৪তম মিনিটে নির্ভরযোগ্য ডিফেন্ডার লুক শ চোট পেয়ে মাঠ ছাড়লে আরও বিপদে পড়ে স্বাগতিকরা। তবে বিরতির পর পাশার দান উল্টে যায়। ডি-বক্সে মাথেউস কুইয়াকে ফাউল করায় লেকখোয়াকে সরাসরি লাল কার্ড দেখান রেফারি। সফল পেনাল্টি কিকে দলকে সমতায় ফেরান অধিনায়ক ব্রুনো ফের্নান্দেস।

আবারও ত্রাণকর্তা শেশকো

ম্যাচের ৬৫তম মিনিটে আসে সেই মাহেন্দ্রক্ষণ। ডান দিক থেকে ব্রুনোর দুর্দান্ত এক ক্রসে মাথা ছুঁইয়ে বল জালে পাঠান স্লোভেনিয়ার স্ট্রাইকার বেনিয়ামিন শেশকো। এটি প্রিমিয়ার লিগে তার অষ্টম এবং সব প্রতিযোগিতা মিলিয়ে ইউনাইটেডের জার্সিতে নবম গোল। টানা তিন ম্যাচে জালের দেখা পেলেন এই তরুণ তুর্কি। শেষ দিকে ১০ জনের প্যালেস আর লড়াইয়ে ফিরতে পারেনি। এই হারে ৩৫ পয়েন্ট নিয়ে টেবিলের ১৪ নম্বরেই পড়ে রইল ক্রিস্টাল প্যালেস।

সর্বশেষ সংবাদ

মাইকেল ক্যারিকের জাদুকরী ছোঁয়ায় বদলে যাওয়া ম্যানচেস্টার ইউনাইটেড আবারও

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত

ফুটবল

আক্রমণভাগ কিংবা মাঝমাঠের কেউ যখন ফিনিশিংয়ে সুবিধা করতে পারছিলেন না

ক্রিকেট

কলকাতার ইডেন গার্ডেন্সে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ৫০ বলে অপরাজিত ৯৭

ক্রিকেট

সন্তানসম্ভবা স্ত্রীর পাশে থাকতে বিশ্বকাপের মাঝপথেই দেশে ফিরেছেন ম্যাট হেনরি।

ক্রিকেট

প্রায় ২০০ রানের পাহাড় গড়েও ভারতের ব্যাটিং লাইনআপের সামনে শেষ