BN

শক্তিশালী বলে চীনকে ছাড় দেব না বললেন আফঈদা

শক্তিশালী বলে চীনকে ছাড় দেব না বললেন আফঈদা

উইমেন’স এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ হিসেবে

উইমেন’স এশিয়ান কাপে নয়বারের চ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। তবে প্রতিপক্ষ হিসেবে চীন যতটা ভয়ংকর, মাঠের লড়াই নিয়ে ঠিক ততটাই নির্ভার বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার।

মঙ্গলবার সিডনির কমব্যাংক স্টেডিয়ামে বর্তমান চ্যাম্পিয়ন চীনের বিপক্ষে ম্যাচ দিয়েই এশিয়ান কাপের মিশন শুরু করবে লাল-সবুজের প্রতিনিধিরা। ফিফা র‍্যাঙ্কিংয়ে ১৭ নম্বরে থাকা চীনের বিপক্ষে ১১২ নম্বর দল বাংলাদেশের লড়াইটা অসম মনে হলেও, মাঠের নামার আগেই হার মানতে রাজি নন আফঈদা।

জুবিলি স্টেডিয়ামে সকালের অনুশীলন শেষে সংবাদ সম্মেলনে যখন এলেন, আফঈদার চোখে-মুখে ক্লান্তির চেয়ে প্রথমবার এশিয়ান কাপে খেলার রোমাঞ্চই ছিল বেশি। আত্মবিশ্বাসের সাথে তিনি সাফ জানিয়ে দিলেন, শক্তিশালী চীনকে এক চুলও ‘ছাড় দেওয়া হবে না’।

আফঈদা বলেন, “চীন সবদিক দিয়েই সেরা। এশিয়ান চ্যাম্পিয়ন এবং শক্তিশালী দল হিসেবে তারা খেলছে। চ্যাম্পিয়নদের সাথে খেলতে পারাটা আমাদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। তারা বড় দল বলে আমরা লড়াই ছেড়ে দেব না। ইনশাআল্লাহ, ভালো কিছু হবে।”

শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে স্নায়ুচাপের ব্যাপারে জানতে চাইলে অধিনায়ক বেশ পরিণত উত্তর দিলেন। তার মতে, দেশের প্রতিনিধিত্ব করতে আসাটা চাপের চেয়ে বেশি গর্বের। “আমাদের ওপর কোনো বাড়তি চাপ নেই। আমরা দেশের জন্য লড়তে এসেছি। মানুষের প্রত্যাশা থাকবেই, তবে আমরা নির্ভার থেকেই সেরাটা দিতে চাই।”

কন্ডিশনের সাথে মানিয়ে নিতে বেশ কিছুদিন আগেই সিডনি পৌঁছেছে দল। আবহাওয়া আর উন্নত সুযোগ-সুবিধা উপভোগ করছে মারিয়া-তহুরারা। কোচ পিটার বাটলারের ছক অনুযায়ী ‘হাই-লাইন ডিফেন্স’ বজায় রেখে খেলার পরিকল্পনা আছে তাদের। আফঈদা আশাবাদী যে, উজবেকিস্তান বা উত্তর কোরিয়ার মতো কঠিন প্রতিপক্ষ থাকলেও কোচের কৌশল কাজে লাগিয়ে তারা চমক দেখাতে পারবেন।

সর্বশেষ সংবাদ

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল।

ফুটবল

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক পারফরম্যান্সে

ফুটবল

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের প্রয়োজন

ফুটবল

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল। পুরো

ফুটবল

তরুণ তুর্কি রিও নুগোমোহা আর অভিজ্ঞ মোহামেদ সালাহর জাদুকরী নৈপুণ্যে