BN

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সংশয়

ফুটবল বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে সংশয়

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন

যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় অনুষ্ঠেয় আগামী বিশ্বকাপে ইরানের অংশগ্রহণ নিয়ে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। দেশটির ফুটবল ফেডারেশনের প্রধান মেহদী তাজ নিজেই জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে বিশ্বকাপে তাদের খেলার কোনো সম্ভাবনা তিনি ‘দেখছেন না’।

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষণ এবং মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধাবস্থার কারণে এমন চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। গত শনিবার ইরানে দুই দেশের যৌথ হামলায় সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ শীর্ষ পর্যায়ের অনেক নেতা নিহত হয়েছেন। সংবাদমাধ্যমের তথ্যমতে, দেশটির শতাধিক শহরে চালানো এই হামলায় নিহতের সংখ্যা ইতোমধ্যে সাড়ে পাঁচশ ছাড়িয়ে গেছে।

এমন এক শোকার্ত ও অস্থির সময়ে ফুটবল নিয়ে ভাবার অবকাশ নেই বলে মনে করেন মেহদী তাজ। একটি স্পোর্টস পোর্টালকে তিনি বলেন, “এই ভয়াবহ হামলার পর আমাদের ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়ার আশা করাটা একেবারেই অবাস্তব।”

আসন্ন বিশ্বকাপের ‘জি’ গ্রুপে রয়েছে ইরান। সূচি অনুযায়ী, আগামী ১৬ জুন লস অ্যাঞ্জেলেসে নিউজিল্যান্ডের বিপক্ষে তাদের প্রথম ম্যাচ খেলার কথা। এরপর একই ভেন্যুতে ২১ জুন বেলজিয়াম এবং ২৭ জুন সিয়াটলে মিসরের মুখোমুখি হওয়ার কথা ছিল দলটির।

তবে মাঠের লড়াইয়ের চেয়ে এখন বড় বাধা হয়ে দাঁড়িয়েছে ভূ-রাজনীতি। এর আগেই ট্রাম্প প্রশাসনের ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে ইরানি সমর্থকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের পথ বন্ধ হয়ে গিয়েছিল। সব মিলিয়ে ১১ জুন থেকে শুরু হতে যাওয়া এই আসরে ইরানের জার্সি দেখা যাবে কি না, তা এখন সুতোর ওপর ঝুলছে।

সর্বশেষ সংবাদ

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি।

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে।

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে

ক্রিকেট

নিয়মিত অধিনায়ক প্যাট কামিন্স এখনো ইনজুরি কাটিয়ে উঠতে পারেননি। তাই

ক্রিকেট

আইসিসি র‍্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদে বাংলাদেশের ক্রিকেটারদের জয়জয়কার দেখা যাচ্ছে। ঘরের

ফুটবল

গত মৌসুমে ম্যানচেস্টার সিটির গ্যালারিতে ভিনিসিউস জুনিয়রকে বিদ্রুপ করে ঝোলানো

ক্রিকেট

ভারতীয় ক্রিকেটের তিন সংস্করণেই এখন সবচেয়ে বড় ত্রাতা জাসপ্রিত বুমরাহ।