BN

সব পজিশনেই সেরা এবং অবিশ্বাস্য এক ভালভার্দে

সব পজিশনেই সেরা এবং অবিশ্বাস্য এক ভালভার্দে

ফেদে ভালভার্দে সবসময়ই মাঠে নিজের জাদু দেখান, কিন্তু সাধারণ মানুষের চোখে সেটা

ফেদে ভালভার্দে সবসময়ই মাঠে নিজের জাদু দেখান, কিন্তু সাধারণ মানুষের চোখে সেটা সবসময় ধরা পড়ে না—এমনটাই মনে করেন ফরাসি কিংবদন্তি থিয়েরি অঁরি।

বর্তমানে ভালভার্দেকে নিয়ে প্রশংসার জোয়ার বইছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচে তার দুর্দান্ত পারফরম্যান্সের পর অনেকেই যেন তাকে নতুন করে আবিষ্কার করেছেন। তবে অঁরি এতে কিছুটা অবাক। তার মতে, ভালভার্দে তো বছরের পর বছর ধরেই এভাবে খেলে আসছেন, পার্থক্য শুধু এই যে লোকে এখন তা খেয়াল করছে।

সিটি-র বিপক্ষে সেই রাতটি ছিল স্পটলাইটের আড়ালে থাকা এক নায়কের মূল চরিত্রে আসার গল্প। চ্যাম্পিয়ন্স লিগের মঞ্চে অনেক বছর পর এমন এক অতিমানবীয় পারফরম্যান্স দেখা গেল। রিয়াল মাদ্রিদের এই ২৭ বছর বয়সী তারকা বুধবার প্রথমার্ধেই উপহার দিয়েছেন চোখ ধাঁধানো এক হ্যাটট্রিক।

রিয়ালের জার্সিতে প্রায় ৯ বছর কাটিয়ে দেওয়া ভালভার্দে এখন দলের অন্যতম অধিনায়ক। তবে মাঠে তার ভূমিকা এমন থাকে যে, খুব গভীরভাবে খেলা না দেখলে তার অবদান বোঝা কঠিন। সিবিএস স্পোর্টসে অঁরি ঠিক এই বিষয়টিই তুলে ধরেছেন। অঁরি বলেন, “ওর উজ্জ্বলতাটা ভিন্ন রকমের। সে সবসময়ই পারফর্ম করে, কিন্তু লোকে সেটা দেখে না। সে শুধু গোলই করে না, বল ছাড়াও মাঠজুড়ে তার যে দৌড়াদৌড়ি আর পরিশ্রম—সেটাই তাকে অনন্য করে তোলে।”

অঁরি আরও যোগ করেন, আগে বেনজেমার মতো গোলস্কোরার থাকায় ভালভার্দেকে গোলের জন্য অতটা ভাবতে হতো না। এখন সুযোগ পাওয়ায় সে প্রমাণ করছে যে সে গোল করতেও সমান পারদর্শী।

ভালভার্দে মূলত সেন্ট্রাল মিডফিল্ডার হলেও দলের প্রয়োজনে তাকে রাইটব্যাক, লেফটব্যাক এমনকি সেন্টারব্যাক হিসেবেও খেলতে হয়েছে। নিজের পছন্দের পজিশন ছেড়ে দলের জন্য এভাবে নিজেকে বিলিয়ে দেওয়া ফুটবলাররাই আসলে যেকোনো দলের প্রাণভ্রোমরা। অঁরির ভাষায়, “সে গোলকিপিং ছাড়া মাঠের সব পজিশনেই খেলেছে এবং নিজের জাত চিনিয়েছে। এই কৃতিত্বটুকু তার প্রাপ্য।”

ম্যাচ শেষে ট্রেন্ট অ্যালেকজ্যান্ডার-আর্নল্ড সরাসরিই বললেন, “ভালভার্দে এই গ্রহের সবচেয়ে ‘আন্ডাররেটেড’ ফুটবলার এবং গত কয়েক বছর ধরে সে-ই বিশ্বের সেরা মিডফিল্ডারদের একজন।” অন্যদিকে রিয়ালের সাবেক তারকা আলভারো আরবেলোয়া তাকে তুলনা করেছেন ক্লাবের কিংবদন্তি হুয়ানিতোর সঙ্গে।

এতসব প্রশংসার মাঝেও বিনয়ী ভালভার্দে নিজে মজে আছেন দলের জয়ে। ম্যাচ শেষে তিনি বলেন, “অবিশ্বাস্য এক রাত! এমন কিছুর স্বপ্নই তো আমরা দেখি। আজকের ম্যাচটা সত্যিই দারুণ উপভোগ করেছি, তবে সবচেয়ে বড় তৃপ্তি হলো দলের জয়।”

সর্বশেষ সংবাদ

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা

ফেদে ভালভার্দে সবসময়ই মাঠে নিজের জাদু দেখান, কিন্তু সাধারণ

ক্রিকেট

১৮৭৭ সালের মার্চ মাসে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হয়েছিল

ক্রিকেট

টানা দুই বছর চ্যাম্পিয়ন্স ট্রফি আর টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে

ফুটবল

বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র তিন মাস। কিন্তু মাঠের

ফুটবল

চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে যে দাপট আর্সেনাল দেখিয়েছিল, নকআউট পর্বের