BN

ফল পাল্টে গেল আর মরক্কোই হলো নতুন চ্যাম্পিয়ন

ফল পাল্টে গেল আর মরক্কোই হলো নতুন চ্যাম্পিয়ন

আফ্রিকান নেশন্স কাপের সেই নাটকীয় ফাইনালের দুই মাস পর এক অভাবনীয় কাণ্ড

আফ্রিকান নেশন্স কাপের সেই নাটকীয় ফাইনালের দুই মাস পর এক অভাবনীয় কাণ্ড ঘটল—চ্যাম্পিয়ন সেনেগালের হাত থেকে কেড়ে নেওয়া হলো ট্রফি। বদলে মরক্কোকে নতুন চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছে! কনফেডারেশন অব আফ্রিকান ফুটবল (সিএএফ) বাংলাদেশ সময় বুধবার ভোরে এই চাঞ্চল্যকর সিদ্ধান্ত জানায়।

সেই রাতের উত্তাল মাঠ

গত ১৮ জানুয়ারি মরক্কোর রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে মাঠের লড়াইয়ে ১-০ গোলে জিতেছিল সেনেগাল। নির্ধারিত ৯০ মিনিট গোলশূন্য থাকার পর অতিরিক্ত সময়ের শুরুতে পাপ গেয়ির দুর্দান্ত এক গোল ব্যবধান গড়ে দিয়েছিল।

তবে ম্যাচের মূল নাটক জমেছিল যোগ করা সময়ে। ইসমাইল সারের একটি গোল ফাউলের অজুহাতে বাতিল করে দেন রেফারি। অভিযোগ ছিল, হেড করার আগে ইদ্রিসা গেয়ি মরক্কোর আশরাফ হাকিমিকে ধাক্কা দিয়েছেন। ধাক্কাটা খুব একটা জোরালো না হলেও তা নিয়েই শুরু হয় তুমুল বিতর্ক।

পেনাল্টি নাটক ও মাঠ বর্জন

ম্যাচের শেষ মুহূর্তে মরক্কোর ব্রাহিম দিয়াস ডি-বক্সে ফাউলের শিকার হলে ভিএআর চেক করেন রেফারি। সাইডলাইনে তখন হট্টগোল, রেফারির চারপাশ ঘিরে ধরেন খেলোয়াড়রা। উত্তেজনার এক পর্যায়ে সেনেগাল কোচ পাপ চাও তার শিষ্যদের মাঠ থেকে চলে আসার ইশারা করেন।

প্রায় ১৭ মিনিট খেলা বন্ধ থাকার পর সেনেগাল মাঠে ফেরে। মরক্কোর নেওয়া পেনাল্টি মিস করেন দিয়াস। এরপর ৯৪ মিনিটে পাপ গেয়ি গোল করে সেনেগালকে উল্লাসে ভাসান। কিন্তু এতদিন পর জানা গেল, সেই গোলটি আর ‘জয়সূচক’ থাকছে না।

সর্বশেষ সংবাদ

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল।

ফুটবল

লা লিগায় শততম ম্যাচের মাইলফলক ছোঁয়ার রাতটি দুর্দান্ত এক পারফরম্যান্সে

ফুটবল

বুন্দেসলিগার এক আসরে সর্বোচ্চ গোলের রেকর্ড ছুঁতে বায়ার্ন মিউনিখের প্রয়োজন

ফুটবল

মৌসুমের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়ে এসে খেই হারিয়ে ফেলেছে আর্সেনাল। পুরো

ফুটবল

তরুণ তুর্কি রিও নুগোমোহা আর অভিজ্ঞ মোহামেদ সালাহর জাদুকরী নৈপুণ্যে