BN

জুনে নতুন মৌসুমের দলবদল আর চলতি মৌসুমে অনিশ্চিত স্বাধীনতা কাপ

জুনে নতুন মৌসুমের দলবদল আর চলতি মৌসুমে অনিশ্চিত স্বাধীনতা কাপ

২০২৫-২৬ মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে

২০২৫-২৬ মৌসুমের স্বাধীনতা কাপ আয়োজন নিয়ে তৈরি হয়েছে বড় ধরনের অনিশ্চয়তা। একদিকে চলতি মৌসুম শেষ করার তাড়া, অন্যদিকে আগামী মৌসুমের ব্যস্ত সূচি—এই দুইয়ের চাপে পড়ে ঐতিহ্যবাহী এই টুর্নামেন্টটি বাতিলের শঙ্কায় রয়েছে।

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) পেশাদার লিগ ম্যানেজমেন্ট কমিটি ২০২৬-২৭ মৌসুমের একটি খসড়া ক্যালেন্ডার তৈরি করেছে। সেখানে আগের মতোই স্বাধীনতা কাপ, সুপার কাপ, চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও বাংলাদেশ ফুটবল লিগ—এই পাঁচটি টুর্নামেন্ট রাখা হয়েছে। কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, আগামী জুনেই শুরু হচ্ছে নতুন মৌসুমের দলবদল।

তবে চলতি মৌসুমের স্বাধীনতা কাপের ভাগ্য এখনো ঝুলে আছে। বর্তমান ফেডারেশন কাপের ফাইনাল ১৯ মে এবং প্রিমিয়ার লিগ শেষ হবে ২৩ মে। ১ জুন থেকে নতুন মৌসুমের দলবদল শুরু হলে মাঝখানের মাত্র এক সপ্তাহে স্বাধীনতা কাপ আয়োজন করা কার্যত অসম্ভব। সোমবার বাফুফে ভবনে সভা শেষে লিগ ম্যানেজমেন্ট কমিটির সহ-সভাপতি জাকির হোসেন চৌধুরী জানান, তারা এখন বড় ধরনের দোদুল্যমানতায় আছেন।

তিনি বলেন, “আমরা স্বাধীনতা কাপ আয়োজন করার চেষ্টা করব। তবে নির্বাচনের কারণে লিগের খেলা পিছিয়ে যাওয়ায় সময় বের করা কঠিন হয়ে পড়েছে। আমাদের পরবর্তী মৌসুমের বর্ষপঞ্জিও শুরু হয়ে যাবে। সব মিলিয়ে আমরা এখনো নিশ্চিত নই যে এটি আয়োজন করতে পারব কি না। যদি সম্ভব হয় আপনাদের জানাব, না হলেও জানিয়ে দেব।”

যদি শেষ পর্যন্ত স্বাধীনতা কাপ মাঠে না গড়ায়, তবে ২০২৫-২৬ মৌসুম শেষ হবে চ্যালেঞ্জ কাপ, ফেডারেশন কাপ ও লিগ—এই তিনটি আসর দিয়ে। এর আগেই কোটি টাকার সুপার কাপ বাতিল করা হয়েছিল, এবার সেই তালিকায় যোগ হতে পারে স্বাধীনতা কাপও। তবে আগামী ২০২৬-২৭ মৌসুমের জন্য সব টুর্নামেন্ট রেখেই পরিকল্পনা সাজানো হয়েছে। ১৯ এপ্রিল বাফুফের নির্বাহী কমিটির সভায় এই খসড়া ক্যালেন্ডারটি পেশ করা হবে এবং সেখানে অনুমোদন পেলে বিস্তারিত জানানো হবে।

এদিকে, চলতি ফেডারেশন কাপের নকআউট পর্বের সূচি ও ভেন্যু ড্রয়ের মাধ্যমে চূড়ান্ত করেছে কমিটি। কোয়ালিফায়ার্স টু ফাইনাল-১ ও ৩-এর ম্যাচগুলো হবে কুমিল্লার শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে। আর কোয়ালিফায়ার্স টু ফাইনাল-২ এবং ১৯ মে’র ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে বসুন্ধরা কিংস অ্যারেনায়।

সর্বশেষ সংবাদ

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক

ক্রিকেট

আগামী বিশ্বকাপে সরাসরি কোয়ালিফাই করার দৌড়ে বাংলাদেশের জন্য নিউজিল্যান্ডের বিপক্ষে

ক্রিকেট

পেস বোলিং নিয়ে আগে থেকেই দুশ্চিন্তায় ছিল পাঁচবারের আইপিএল চ্যাম্পিয়ন

ক্রিকেট

সেন্ট ভিনসেন্টের আর্নস ভেল স্টেডিয়ামে এখন পর্যন্ত ৩৬টি আন্তর্জাতিক ম্যাচ

ক্রিকেট

বছরখানেক আগেও তারা ছিলেন ড্রেসিংরুমের সতীর্থ। গত বছরের মার্চে তামিম