BN

ক্যাম্পে যোগ না দিলেই বিশ্বকাপ থেকে বাদ, হুঁশিয়ারি মেক্সিকোর

ক্যাম্পে যোগ না দিলেই বিশ্বকাপ থেকে বাদ, হুঁশিয়ারি মেক্সিকোর

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির পরিকল্পনা নিয়ে মেক্সিকোর জাতীয় দল ও দেশটির ঘরোয়া ক্লাবগুলোর

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির পরিকল্পনা নিয়ে মেক্সিকোর জাতীয় দল ও দেশটির ঘরোয়া ক্লাবগুলোর মধ্যে দ্বন্দ্ব এখন চরমে। মেক্সিকোর ফুটবল ফেডারেশন (এফএমএফ) সাফ জানিয়ে দিয়েছে, লিগা এমএক্সের যেসব ফুটবলার বিশ্বকাপের কন্ডিশনিং ক্যাম্পের শুরু থেকে যোগ দেবেন না, তাদের চূড়ান্ত স্কোয়াডে রাখা হবে না।

বিশ্বকাপের প্রস্তুতি সামনে রেখে বুধবার থেকেই অনুশীলন শুরু করেছে মেক্সিকো। ক্লাবগুলোর সঙ্গে আগে করা চুক্তি অনুযায়ী ৬ মে’র মধ্যে খেলোয়াড়দের ছেড়ে দেওয়ার কথা ছিল। এফএমএফ এক বিবৃতিতে স্পষ্ট করে বলেছে, “সব খেলোয়াড়কে মেক্সিকো সিটির হাই পারফরম্যান্স সেন্টারে রিপোর্ট করতে হবে। কোচিং স্টাফের নির্দেশ অমান্য করে যারা আজ ক্যাম্পে যোগ দেবে না, তারা বিশ্বকাপ দল থেকে বাদ পড়বে।”

তবে এই নিয়মে একমাত্র তোলুকা ফুটবল ক্লাবকে কিছুটা ছাড় দেওয়া হয়েছে। কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে লস অ্যাঞ্জেলেসের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের কারণে তাদের খেলোয়াড়রা পরে যোগ দেওয়ার সুযোগ পাচ্ছেন।

এদিকে ফুটবল ফেডারেশনের এই কঠোর নিয়মের কড়া সমালোচনা করেছেন ক্লাব গুয়াদালাহারার মালিক আমুয়ারি ভের্গারা। তাঁর ক্লাবটি কেবল দেশি খেলোয়াড়দের নিয়ে গঠিত এবং এবারের ক্যাম্পে তাঁর দল থেকেই পাঁচজন ডাক পেয়েছেন। লিগা এমএক্সের কোয়ার্টার ফাইনালে টিকে থাকতে টাইগ্রেস ইউএএনএলের বিপক্ষে ৩-১ ব্যবধানে পিছিয়ে থাকা গুয়াদালাহারা এখন মহাবিপদে। দলের সেরা পাঁচ তারকাকে ওই ম্যাচের জন্য চেয়ে জাতীয় দলের কোচ হাভিয়ের আগিরের কাছে আবেদন জানিয়েছেন ভের্গারা।

সহ-আয়োজক মেক্সিকোর বিশ্বকাপ প্রস্তুতি আর ঘরোয়া লিগের সূচির এই সংঘাত এখন দেশটির ফুটবল অঙ্গনে বড় এক বিতর্কের জন্ম দিয়েছে। উল্লেখ্য, বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে মেক্সিকো লড়বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ‘এ’ গ্রুপে তাদের অন্য দুই প্রতিপক্ষ দক্ষিণ কোরিয়া ও চেক রিপাবলিক।

সর্বশেষ সংবাদ

আসন্ন বিশ্বকাপের প্রস্তুতির পরিকল্পনা নিয়ে মেক্সিকোর জাতীয় দল ও

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডিন

নাহিদ রানাকে ঠিক কীভাবে ব্যবহার করতে হয়, সেই জাদুর

ক্রিকেট

সাদা বলের ক্রিকেটে সাম্প্রতিক দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার পেলেন ডিন ফক্সক্রফট।

ক্রিকেট

নাহিদ রানাকে ঠিক কীভাবে ব্যবহার করতে হয়, সেই জাদুর কাঠি

ক্রিকেট

আগের দিন সংবাদ সম্মেলনে শাহিন শাহ আফ্রিদি বেশ বড় বড়

ক্রিকেট

টেস্ট ক্রিকেটে দুই দশকের বেশি সময় পার করলেও বাংলাদেশ এখনো